প্রবীণরা বটবৃক্ষ তাদের অভিজ্ঞতা নবীনের চলার পথের পাথেয়

আপলোড তারিখঃ 2018-10-02 ইং
প্রবীণরা বটবৃক্ষ তাদের অভিজ্ঞতা নবীনের চলার পথের পাথেয় ছবির ক্যাপশন:
মেহেরপুর ও ঝিনাইদহে আন্তজার্তিক প্রবীণ দিবস পালিত : চুয়াডাঙ্গায় ডিসি জিয়াউদ্দীন আহমেদ ডেস্ক রিপোর্ট: `মানবাধিকার প্রতিষ্ঠায় প্রবীণদের স্মরণ শ্রদ্ধায়` স্লোগানে সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। নিজস্ব প্রতিবেদক জানিয়েছে, আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে চুয়াডাঙ্গায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় `মানবাধিকার প্রতিষ্ঠায় প্রবীণদের স্মরণ শ্রদ্ধায়` স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ বলেন, প্রবীণরা আমাদের বটবৃক্ষ তাদের সারাজীবনের অভিজ্ঞতা নবীনের চলার পথের পাথেয়। প্রবীণ ব্যক্তিটি আমাদের পরিবার, সমাজ, দেশের কল্যাণে অনেক অবদান রেখেছেন। তাই এখন সময় এসেছে নবীনদের প্রবীণ ব্যক্তিটিকে তার যথাযথ সম্মান, সেবাসহ সব ধরণের সহযোগিতা করা। এটা ভুলে গেলে চলবেনা আজকের নবীন একদিন আপনিও হবেন প্রবীণ। একবিংশ শতাব্দির এই যান্ত্রিক জীবনে একজন প্রবীণ সবার জন্য আশির্বাদ। তাই নয় কোনো অবহেলা, চাই প্রবীণদের প্রতি কৃতজ্ঞতা। প্রথমেই মনে রাখতে হবে প্রবীণরা আমাদের পরিবারেরই অংশ। আমাদের নৈতিক দায়িত্ব প্রবীণদের আদর যতœ দিয়ে শিশুদের মত প্রতিপালন করা। তাঁদের মধ্যে যেন কোনভাবেই যেন এমন ধারণা না জন্মে যে তারা পরিবারের বোঝা। তাই আসুন আমরা প্রবীণদের সুস্থ জীবন ও দীর্ঘায়ু কামনা করি। বয়স্ক মানুষদের সহায়তা ও সাহচর্য প্রদান করি। একা মানুষের স্বজন হয়ে উঠি। তাদের আশা-আকাঙ্খায় তাদের পাশে থাকি। প্রতি প্রবীণের মুখে যেন দেখতে পাই আমার স্নেহময়ী মা-বাবার প্রতিচ্ছবি। প্রবীণরা করুণা চায়না, মায়ের মমত্ব দিয়ে, পিতার অভিভাবকত্ব দিয়ে প্রবীণদের ভালোবাসুন, সম্মান করুন- তার অতীত ত্যাগ, তিতিক্ষাকে। বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ইদ্রিস হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে থেকে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. খায়রুল আলম, চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরি জিপু, পুলিশ পরিদর্শক তোজাম্মেল হক, চুয়াডাঙ্গা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এস এম রফিকুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক লুুৎফর রহমান। অনুষ্ঠানে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের সিন্ধান্ত মোতাবেক যারা নিজেরাই প্রবীণ আবার কোনো প্রবীণকে সেবা দিচ্ছেন এমন দুইজনকে সম্মাননা দেয়া হয়। ৯০ বছর বয়সী মা হালিমা খাতুনকে ১৪ বছর যাবত শয্যাশায়ী অবস্থায় সেবা দেয়ায় অবসরপ্রাপ্ত ব্যাংকার হাসানুজ্জামানকে এবং ৮২ বছর বয়সি মা খালেদা বেগম ও ১১৫ বছর বয়সি ফুফুকে দীর্ঘ ১৮ বছর নিজ আশ্রয়ে রেখে সেবা দেয়ায় চুয়াডাঙ্গা আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রবীণ শিক্ষিকা রউফুন্নাহার রিনাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। দর্শনা অফিস জানিয়েছে, `মানবাধিকার প্রতিষ্ঠায়, প্রবীণদের স্বরণ পরম শ্রদ্ধায়` শ্লেগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় দর্শনায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকাল ৪টার দিকে ওয়েভ ফাউন্ডেশন ও দর্শনা পৌর প্রবীণ কমিটির আয়োজনে দর্শনা রেলবাজার বটতলা নামক স্থান থেকে এক আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দর্শনা পুরাতন বাজার সংলগ্ন পৌর মার্কেটে দর্শনা পৌর প্রবীণ কমিটির অফিস কার্যালয়ের সামনে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে কেক কাটার মধ্য দিয়ে দর্শনা পৌর প্রবীণ কমিটির সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান। এসময় তিনি বক্তব্যে বলেন, প্রবীণরা আমাদের সমাজের বোঝা নয়। প্রত্যেক প্রবীণরা দেশ ও জাতির জন্য গর্ব। আজ জারা প্রবীণ হয়েছে তারা আমাদের মত মানুষের কারও বাবা ও দাদা। আমাদের সকলের উচিৎ সকল প্রবীণদের সন্মান করে তাদের ভালো দিক অবলম্বন করে নিজেদের জীবনকে গড়ে তোলা। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর প্রবীণ কমিটির সাধারণ সম্পাদক হাজী আকমত আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান লিয়াকত আলী শাহ, ওয়েভ ফাউন্ডেশনের সমন্ময়কারী আব্দুস শুকুর, অনির্বান থিয়েটারের সভাপতি ফজলুল হক, কামরুজ্জামান যুদ্ধ, কেরুজ সাবেক সাধারণ সম্পাদক শহিদুর রহমান, মাহাবুবুল আলম খোকন, জাহিদুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠান শেষে ৪০ জন প্রবীণদের মাঝে লাঠি ও ছাতা প্রদান করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাজ্জাত হোসেন। `` জীবননগর অফিস জানিয়েছে, `মানবাধিকার প্রতিষ্ঠায়, প্রবীণদের স্বরণ শ্রদ্ধায়` এই প্রতিপাদ্যকে সামনে রেখে জীবননগরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টায় ওয়েভ ফাউন্ডেশনের সহযোগিতায়, সীমান্ত ও মনোহরপুর ইউনিয়ন প্রবীণ কমিটির আয়োজনে এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মনোহরপুর ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বদর উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো.আ.লতিফ অমল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকি, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন, ওয়েভ ফাউন্ডেশনের উপজেলা সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ, আওয়ামী লীগ নেতা সেলিম উদ্দিন, পৌর কাউন্সিলর আতিয়ার রহমান প্রমূখ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন ওয়েভ ফাউন্ডেশনের নুঝাত পারভিন। `` মেহেরপুর অফিস জানিয়েছে, ‘মানবাধিকার প্রতিষ্ঠায় প্রবীণদের স্মরণ শ্রদ্ধায়’ এই প্রতিপাদ্যে মেহেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হয়েছে। গতকাল সোমবার সকালে মেহেরপুর জেলা প্রশাসন ও প্রবীণ হিতৈষী সংঘের যৌথ আয়োজনে প্রবীণ দিবস পালন করা হয়। মেহেরপুর জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমির সামনে গিয়ে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি রমেশ চন্দ্র দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন সহকারি পুলিশ সুপার লিয়াকত হোসেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক অনিরুদ্ধ কুমার রায়। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রবীন হিতৈষী সংঘের সদস্য কাপ্টেন (অব:) আব্দুল মালেক, হায়দার আলী প্রমূখ। `` ঝিনাইদহ অফিস জানিয়েছে, ‘মানবাধিকার প্রতিষ্ঠায়-প্রবীণদের স্মরণ পরম শ্রদ্ধায়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা প্রবীণ হিতৈষী সংঘের আয়োজনে গতকাল সোমবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে ডাঃ কে আহমদ পৌর কমিউনিটি সেন্টারে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান, জেলা পরিষদের সাবেক প্রশাসক এ্যাড.আব্দুল ওয়াহেদ জোয়ার্দ্দার, প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)