ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার ডুগডুগিতে ডিস লাইনের সংযোগকে কেন্দ্র করে উভয়পক্ষের সংঘর্ষে ৪ স্কুলছাত্রীসহ ৬ জন গুরুতর জখম হয়েছে। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার রাত ৭টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- দামুড়হুদা উপজেলার ডুগডুগি গ্রামের বাজারপাড়ার আব্দুল হান্নানের মেয়ে স্কুলছাত্রী জেসমিন খাতুন (১৭), একই পরিবার ও এলাকার রাজু ও নারায়ণ। অপরপক্ষের আহতরা হলেন- একই এলাকার আজগরের মেয়ে স্কুলছাত্রী রুপালী (১৮), রুপালীর ছোট বোন মরিয়ম (১৭), ও একই এলাকার শরিফের মেয়ে স্কুলছাত্রী সানজিদা খাতুন (১৬)। জানা গেছে, দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন যাবত অবৈধভাবে ডিস লাইন চলছিল। একই লাইনে দুই সংযোগের কারণে টিভি অস্পষ্ট হওয়ায় একে অপরের লাইন চুরি করে তার কেটে দিত। এ নিয়ে মাঝেমধ্যেই উভয়পক্ষের গ-গোল হতো। গতকাল এ নিয়ে দুই পরিবের মধ্যে বাকবিত-া হলে একপর্যায়ে উভয়পক্ষের সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের স্কুলছাত্রীসহ ৬ জন গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এদিকে, উভয়পক্ষ এ বিষয়ে মুখ খুলতে রাজি না হলেও একে অপরের দোষারপ করেন। শেষ রিপোর্ট লেখা পর্যন্ত উভয়পক্ষ থেকে পাল্টাপাল্টি মামলার প্রস্তুতি চলছিল।
