চুয়াডাঙ্গা ও মেহেরপুরে চ্যানেল আইয়ের জন্মদিন পালিত

আপলোড তারিখঃ 2018-10-02 ইং
চুয়াডাঙ্গা ও মেহেরপুরে চ্যানেল আইয়ের জন্মদিন পালিত ছবির ক্যাপশন:
র‌্যালি, আলোচনা সভা, কেক কাটা ও ফলদ গাছ বিতরণের মধ্যদিয়ে নিজস্ব প্রতিবেদক: র‌্যালি, আলোচনা সভা, কেক কাটা ও ফলদ গাছ বিতরণের মধ্য দিয়ে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে পালিত হয়েছে চ্যানেল আইয়ের ২০তম জন্মদিন। গতকাল সোমবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর নওরোজ মোহাম্মদ সাঈদ। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা তালহা জুবাইর মাসরুর, প্রেসক্লাব সভাপতি সরদার আল আমিন, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিট সভাপতি এ্যাডভোকেট রফিকুল ইসলাম, জেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাসোসিয়েশন সভাপতি জিল্লুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি প্রফেসর নওরোজ মোহাম্মদ সাঈদ বলেন, ‘চ্যানেল আই সংবাদ পরিবেশনের সঙ্গে সঙ্গে তাদের নিজস্ব আঙ্গিকে দেশীয় সংস্কৃতিকে তুলে ধরে। এছাড়া দেশের সামাজিক, রাষ্ট্রীয় ও কৃষির ক্ষেত্রে তাদের সংবাদ পরিবেশন অত্যান্ত গুরুত্ব বহন করে’। বিশেষ অতিথি সদর উপজেলা কৃষি কর্মকর্তা তালহা জুবাইর মাসরুর বলেন, চ্যানেল আই একটি সৃষ্টিশীল গণমাধ্যম। এই চ্যানেলটি দেশের কৃষি ক্ষেত্রে বেশ বড় ভূমিকা রাখছে। তিনি চ্যানেল আইয়ের সমৃদ্ধি কামনা করেন। চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি সরদার আল আমিন বলেন, চ্যানেল আই দেশের সেরা অনুষ্ঠানগুলো করছে। সেগুলো খুবই উঁচু মাপের। যা সচারচার অন্যান্য চ্যানেলে দেখা যায়না। বিশেষ অতিথি বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিট সভাপতি এ্যাডভোকেট রফিকুল ইসলাম চ্যানেল আইয়ের উত্তর-উত্তর সমৃদ্ধি কামনা করেন। চুয়াডাঙ্গা জেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাসোসিয়েশন সভাপতি ও চিৎলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমান তার বিশেষ অতিথির বক্তব্যে বলেন, গ্রামীণ জনপদে চ্যানেল আইয়ের গুরুত্ব রয়েছে। এই চ্যানেলে খবর পরিবেশনের ক্ষেত্রে দায়িত্বশীলতার কারনে সকল দর্শক সেটাকে গুরুত্ব দেয়। অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক মাহতাব উদ্দীন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি আজাদ মলিতা, দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, স্থানীয় একটি দৈনিক পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কামাল উদ্দিন আহম্মেদ সান্টু ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের দাতা সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা। এর আগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে কেক কাটা ও ফলদ গাছ বিতরণের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয়। `` মেহেরপুর অফিস জানিয়েছে, `কোটি প্রানে মিশে, আমরা এখন ২০-এ` এই শ্লোগানে সারাদেশের ন্যায় মেহেরপুরে পালিত হয়েছে চ্যানেল আইয়ের ২০তম জন্মদিন। গতকাল সোমবার দিবাগত রাত ১২টা এক মিনিটের সময় জন্মদিনের কেক কেটে চ্যানেল আইয়ের জন্ম উৎসব পালন করা হয়। মেহেরপুর প্রেসক্লাব মিলনায়তনে মেহেরপুর জেলা প্রতিনিধি গোলাম মোস্তফার সভাপতিত্বে কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন। আরো উপস্থিত ছিলেন মেহেরপুর প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা তুহিন অরণ্য, কামারুজ্জামান খান, সভাপতি আলামিন হোসেন, সাধারন সম্পাদক রফিক-উল-আলম, প্যানেল মেয়র শাহিনুর রহমানসহ জেলায় কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা। কেক কাটা শেষে প্রধান অতিথি পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন চ্যানেল আইয়ের পরিবারকে শুভেচ্ছা জানান এবং দীর্ঘায়ু কামনা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)