চুয়াডাঙ্গা সমাজসেবা প্রকল্পের কম্পিউটার কোর্সের ফলাফল প্রকাশ

আপলোড তারিখঃ 2018-10-02 ইং
চুয়াডাঙ্গা সমাজসেবা প্রকল্পের কম্পিউটার কোর্সের ফলাফল প্রকাশ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সমাজসেবা অধিদপ্তরের শহর সমাজ সেবা কার্যালয়ের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের অধীনে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সের ফলাফল প্রকাশিত হয়েছে। ঘোষিত ফলাফলে ৯২ জন পরীক্ষার্থীই এ প্লাস পেয়ে উত্তীর্ণ হয়েছে। গত রোববার কারিগরী শিক্ষা বোর্ডের নোটিশ বোর্ডে এ ফলাফল প্রকাশ করা হয়েছে। ঘোষিত ফলাফলে মাগুরা শালিখার আড়পাড়ার তাহাবত হোসেনের মেয়ে শাহরিয়া ইয়াসমিন প্রথম, জীবননগর হাসাদহ গ্রামের মারজেল হোসেনের মেয়ে মোসুমী খাতুন দ্বিতীয় এবং আলমডাঙ্গার মোকামতলার কহিদুল ইসলামের মেয়ে নুসরাত জাহান তৃতীয় স্থান লাভ করেছে। শহর সমাজ সেবা কার্যালয়ের সভাপতি শহিদুল ইসলাম শাহান, সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সমাজ সেবা অফিসার প্রকল্প পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক (অতিরিক্ত দায়িত্ব) বশির আহমেদ, কম্পিউটার প্রশিক্ষক রাশেদ উর রহমানসহ কমিটির সকল সদস্যবৃন্দের সঠিক দিকনির্দেশনায় ও ছাত্রছাত্রীদের অক্লান্ত পরিশ্রমের কারণে ৯২ জনই এ প্লাস উত্তীর্ণ হয়েছে। শহর সমাজ সেবা প্রকল্প পরিষদের সভাপতি শহিদুল ইসলাম শাহান বলেন, কমিটির নেতৃবৃন্দ কম্পিউটার প্রশিক্ষণে শুরু থেকে থেকেই আন্তরিক ছিলো। সরকারি সকল সুযোগ সুবিধা ছাত্র-ছাত্রীদের জন্য দেয়া হয়েছে। আগামীতে এ সফলতার ধারাবাহিকতা বজায় থাকবে এইটাই প্রত্যাশা করি। প্রসঙ্গত, গত জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত এ সকল ছাত্রছাত্রীরা শহর সমাজ সেবা প্রকল্পের আওতায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের অধীনে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্স সম্পন্ন করেন। গত ২৯ জুন এ সকল প্রশিক্ষণার্থীর পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)