দামুড়হুদা ও জীবননগরের বিভিন্ন ইউনিয়নে পথসভায় নজরুল মল্লিক

আপলোড তারিখঃ 2018-10-02 ইং
দামুড়হুদা ও জীবননগরের বিভিন্ন ইউনিয়নে পথসভায় নজরুল মল্লিক ছবির ক্যাপশন:
নৌকা স্বাধীনতা এনেছে, দেখিয়েছে সমৃদ্ধির পথ কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলা ও জীবননগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মিদের সাথে মতবিনিময় ও পথসভা করেছেন চুয়াডাঙ্গা-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল মল্লিক। গতকাল সোমবার তিনি এ মতবিনিময় ও পথসভা করেন। এসময় নজরুল মল্লিক বলেন, নৌকা স্বাধীনতা এনেছে, সমৃদ্ধির পথ দেখিয়েছে তাই আবারো নৌকা মার্কার বিজয় সুনিশ্চিত করতে সকল নেতাকর্মিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী দিনেও আবারো শেখ হাসিনার নেতৃত্বে নৌকা মার্কাকে জিতিয়ে আ.লীগকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকা মার্কার বিজয়ের বিকল্প নেই বলে জানান তিনি। এসময় তিনি আরো বলেন, আজকে সরকার বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছে। সার তেল আজ মানুষের দোড়গোড়ায়। ১০ টাকায় ও চাল পেয়েছেন বর্তমান সরকারের আমলে যা আগামীতেও পাবেন। রাস্তাঘাট আজ সব জায়গায় শুধু বাংলাদেশ আ.লীগ সরকারের উন্নয়ন। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সহিদুল হক, জীবননগর উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, দামুড়হুদা উপজেলা যুবলীগের আহবায়ক এ্যাড. আবু তালেব, দামুড়হুদা উপজেলা যুবলীগ নেতা হযরত আলী, জীবননগর আ.লীগ নেতা মীর মখলেছুর রহমান টজো, জীবননগর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক কাজী শামসুর রহমান চঞ্চল, কুড়ুলগাছি ইউনিয়ন আ.লীগ নেতা ডা. ফজলুল হক, কুড়ুলগাছি ইউনিয়ন যুবলীগের আহবায়ক হেলাল উদ্দীন, কুড়ুলগাছি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান বদ্দী, সাংগঠনিক সম্পাদক শামসুজ্জোহা মাষ্টার, হাসাদাহ ইউনিয়ন আ.লীগ নেতা আবদুল খালেক মাষ্টার, জীবননগর বাঁকা ইউনিয়ন আ.লীগ নেতা শাহিনুর মাষ্টার, রাজা মিয়া, কেন্দ্রীয় বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সাংগঠনিক গরীব রুহানী মাসুম, দামুড়হুদা উপজেলা ওয়ার্কাস পার্টির সভাপতি মাসুম আলী খান, সাম্যবাদী দলের উপজেলা সাধারণ সম্পাদক কমরেড আছের উদ্দীন, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক শিক্ষক আলাউদ্দীন প্রমূখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)