কার্পাসডাঙ্গা ডিগ্রী কলেজে বহিরাগতদের দৌরাত্ম্য চরমে!

আপলোড তারিখঃ 2018-10-02 ইং
কার্পাসডাঙ্গা ডিগ্রী কলেজে বহিরাগতদের দৌরাত্ম্য চরমে! ছবির ক্যাপশন:
কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ডিগ্রী কলেজের বহিরাগতদের দৌরাত্ম্য চরমে পৌছেছে। জানা গেছে, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ডিগ্রী কলেজ চলাকালীন সময় বিভিন্ন কলেজের ছাত্রসহ বহিরাগতদের চোখে পড়ার মত আনোগোনা লক্ষ্য করা যায়। কলেজের শিক্ষার্থীদের বসার জন্য ফিল্ডের নির্ধারিত বেঞ্চ দখল করে বসে থাকে অনেক বহিরাগত ছাত্র ও যুবকের দল। অনেক সময় দেখা যায়, কলেজের ফিল্ডের পাশে বহিরাগতরা বসে ঘন্টার পর ঘন্টা আড্ডাবাজি করে। কলেজের পার্শ্বে বাঘাডাঙ্গার রাস্তায় কলেজের ছেলে মেয়েদের পাশাপাশি বহিরাগতরাও আড্ডাবাজি করে। নাম না প্রকাশ করার শর্তে অনেক পথচারী জানান, কলেজের ড্রেস পরিহিত ছাত্রীদের বহিরাগত কিছু বখাটে সাইকেলের সামনে করে ঘুরে নিয়ে বেড়ায়। কলেজের যাতায়াতের পথ ব্রীজ মোড়ে ও অনেক সময় বখাটেদের উৎপাত লক্ষ্য করা যায়। বহিরাগতদের আগমন নিয়ে অনেক ছাত্রীই বিব্রত প্রকাশ করেন। এ বিষয়ে জানতে কার্পাসডাঙ্গা ডিগ্রী কলেজের অধ্যক্ষ হামিদুল ইসলামের সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান, কলেজে বহিরাগতদের প্রবেশের কোন সুযোগ নেই। আমরা সব সময় মনিটরিং করি। আগে একটু সমস্যা ছিল তাদের নিষেধ করেছি কলেজ প্রাঙ্গনে আসতে। তারপরেও যদি কোন কলেজছাত্রীর এ বিষয়ে অভিযোগ থাকে, সে যেন সরাসরি আমাদের জানালে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো। এ বিষয়ে জানতে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসানের সাথে কথা বললে তিনি জানান, কলেজ একটি পবিত্র জায়গা এখানে কোন বহিরাগত ছাত্র ও বখাটেদের স্থান নেই। যদি কোন বহিরাগত ছাত্র বা বখাটেদের কলেজে আড্ডাবাজি করতে দেখা যায়, তবে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। অভিভাবক মহলসহ সচেতন মহলের দাবি কলেজটিতে কলেজ চলাকালীন সময়ে বহিরাগত ও বখাটেদের উৎপাত বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)