ফেন্সিডিলসহ বিভিন্ন প্রকার ভারতীয় মালামাল উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদার উপজেলার বিভিন্ন স্থানে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় ফেন্সিডিলসহ বিভিন্ন প্রকার মালামাল উদ্ধার করেছে বিজিবি। গতকাল সোমবার, গত রবিবার ও শনিবার পৃথক সময়ে পৃথক অভিযানে এসকল চোরাচালান উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মো. ইমাম হাসান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গতকাল সোমবার সকাল আনুমানিক ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত দর্শনা বাসস্যান্ড থেকে ৫টি ভারতীয় শাড়ি, ৬টি প্যান্টপিস, ৭টি স্টিকার, ২১৭৪টি বিভিন্ন ট্যাবলেট, এবং ১ কয়েল ফিতা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৮১ হাজার ৮৩০ টাকা।
এদিকে, গতকাল সোমবার সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত দর্শনা বাজার মোড় হতে ৬টি ভারতীয় শাল, ২টি শাড়ি, এবং ৭৪টি বিভিন্ন কসমেটিক উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৬৯ হাজার ৬৫০ টাকা।
অপরদিকে, সোমবার সকাল আনুমানিক ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত দর্শনা পাঁকা রাস্তার উপর হতে ৮টি ভারতীয় শাল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা।
এদিকে, গত রবিবার রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত জয়নগর গ্রামের মাঠ থেকে ১১৬ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৪৬ হাজার ৪শ’ টাকা।
অপরদিকে, গত শনিবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত ঈশ্বরচন্দ্রপুর মাঠ থেকে ৬০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্দার করে। যার আনুমানিক মূল্য ২৪ হাজার টাকা।
উদ্ধারকৃত ৭টি শাড়ি, ৬টি প্যান্টপিস, ৭টি সিটকাপড়, ২১৭৪টি বিভিন্ন ট্যাবলেট, ১ কয়েল ফিতা, ১৪টি শাল, ৭৪টি বিভিন্ন কসমেটিক ও ১৭৬ বোতল ভারতীয় ফেন্সিডিলের সর্বমোট মূল্য ২ লাখ ৬১ হাজার ৮৮০ টাকা। উদ্ধারকৃত মালামাল ও ফেন্সিডিল কাস্টমস/ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা করা হয়েছে।
