জীবননগরে হাসপাতালে যেয়ে রোগীদের খোজখবর নিলেন নজরুল মল্লিক

আপলোড তারিখঃ 2018-10-01 ইং
জীবননগরে হাসপাতালে যেয়ে রোগীদের খোজখবর নিলেন নজরুল মল্লিক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী নজরুল মল্লি¬¬ক জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। গতকাল রবিবার সন্ধ্যায় তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে যান। প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে রোগীদের খোজ খবর নেন। তিনি জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকা প্রত্যেকজন রোগীকে নিজ তহবিল হতে আর্থিক সহযোগীতা প্রদান করেন। এসময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসনের এমপি পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নের জন্য সবার নিকট দোয়া চেয়ে বলেন, বিজ্ঞান শিক্ষা ও শিল্প বিস্তারের মাধ্যমে চুয়াডাঙ্গা জেলার উন্নয়ন করা সম্ভব। চুয়াডাঙ্গাতে মেডিকেল কলেজ, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ডিপ্লোমা স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠান, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সমূহ গড়ে তুলতে চাই। সৃজনশীল কর্মের মাধ্যমে এই জেলায় বেকারত্ব ও দারিদ্রতাকে শূন্যের কোঠায় নামিয়ে আনতে চাই। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সোনার বাংলা এবং জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়তে হবে। আর এই সবকিছুই জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের মাধ্যমে সম্ভব।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)