চুয়াডাঙ্গায় মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণকালে ডিসি জিয়াউদ্দীন আহমেদ

আপলোড তারিখঃ 2018-10-01 ইং
চুয়াডাঙ্গায় মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণকালে ডিসি জিয়াউদ্দীন আহমেদ ছবির ক্যাপশন:
সমাজের উন্নয়নের পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করতে হবে নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ৩৯টি মহিলা সমিতি সমূহের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গতকাল বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এই চেক বিতরণ করা হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মহিলা বিষয়ক অধিদপ্তর নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতি সমূহের অনুকুলে ২০১৭-২০১৮ অর্থবছরে বাংলাদেশ মহিলা কল্যাণ পরিষদ কতৃক আবেদনের ভিত্তিতে বরাদ্দকৃত এই অনুদান বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সমাজের উন্নয়নের জন্য নারী সংগঠনগুলো কাজ করে যাচ্ছে। তাই নারী সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে সরকার অনুদান প্রদান করছেন। শুধু টাকা নিলে হবে না, সমাজের কাছে আপনাদের দায়বদ্ধতা আছে। বিশেষ করে বাল্যবিবাহ প্রতিরোধ করতে হবে, কোনভাবে প্রশ্রয় দেওয়া যাবে না। যারা এ ব্যপারে জড়িত তাদের জেল-জরিমানা করা হচ্ছে। জেল-জরিমানা মূখ্য নয় বরং উভয় পরিবারকে সচেতন করতে হবে। এসময় তিনি বলেন আরো বলেন, সন্তানের শিক্ষার ক্ষেত্রে মা হচ্ছে প্রথম শিক্ষক। আপনারা সচেতন হলে সমাজের উন্নয়ন হবে। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, পুলিশ পরিদর্শক তোজাম্মেল হক, চুয়াডাঙ্গা সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনূর বেগম। এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান, আত্মবিশ্বাসের প্রশাসনিক কর্মকর্তা শাহেদ হাসান হালিম, আকাংখা মহিলা সংস্থার পরিচালক শাহিন সুলতানা মিলি। অনুষ্ঠানে ৩৯টি মহিলা সংগঠনের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৭ লাখ ৩৫ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। প্রতিবছর মহিলা সমিতির কাজের ধরণ ও যোগ্যতার অনুসারে ৩ প্রকারের অনুদান প্রদান করা হয়। বিশেষ অনুদান, সাধারণ অনুদান ও সে¦চ্ছাসেবী অনুদান। এই সমিতির সদস্যগণ বাল্যবিবাহ, যৌতুক, নারী নির্যাতন, নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্য সচেতনতাসহ একাধিক বিষয়ের ওপর কাজ করে যাচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)