চুয়াডাঙ্গার কওমী মাদ্রাসাগুলোতে জাতীয় পতাকা দিলেন ডিসি

আপলোড তারিখঃ 2018-10-01 ইং
চুয়াডাঙ্গার কওমী মাদ্রাসাগুলোতে জাতীয় পতাকা দিলেন ডিসি ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার ১৫০টি কওমী মাদ্রাসার মাঝে জাতীয় পতাকা ও ৫ জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। গতকাল বেলা ১২টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে ও আত্মবিশ্বাসের সহযোগীতায় এই পতাকা ও হুইল চেয়ার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রদান অতিথি থেকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ কওমী মাদ্রাসার প্রতিনিধি ও ৫ জন প্রতিবন্ধীকে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা ও হুইল চেয়ার তুলে দেন। এসময় বিশেষ অতিথি হিসাবে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোন্দকার ফরহাদ আহমদ, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, পুলিশ পরিদর্শক তোজাম্মেল হক, চুয়াডাঙ্গা সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনূর বেগম, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এবিএম রবিউল ইসলাম, এনডিসি সিব্বির আহমেদ, আত্মবিশ্বাসের পরিচালক রফিকুল হাসান জোয়ার্দ্দার, সহকারি পরিচালক একেএম হাসানুজ্জামান, প্রকল্প সমন্বয়কারী শাহেদ হাসান হালিম, প্রশাসনিক কর্মকর্তা হাসেম আলীসহ চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারি কমিশনারবৃন্দ। উল্লেখ্য, গত আগস্ট মাসের জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ কওমি মাদ্রাসার প্রসঙ্গে আক্ষেপ করে বলেন কওমি মাদ্রাসাগুলো কেন জানি এক ঘরে হয়ে থাকতে চাই। কয়েকদিন আগে আমি একটি কওমি মাদ্রাসায় গিয়ে অবাক হয়েছি। জাতীয় সংগীত গাওয়ার কথা বললে শিক্ষার্থীরা হাসে। পারেই না। জাতীয় পতাকা তো টাঙ্গানোই হয় না। এই প্রতিষ্ঠানগুলো থেকে আমাদের বাচ্চারা কি শিক্ষা নেবে। দেশ সম্পর্কে এরা কিছুই জানে না। এসময় তিনি ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালককে কওমি মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট সকলকে নিয়ে ওরিয়েন্টেশন কোর্স পরিচালনা করার নির্দেশ দেন। এরপর কিছুদিন আগে তিনি কওমী মাদ্রাসার শিক্ষকদেরকে নিয়ে একটি ওরিয়েন্টেশন সেমিনার করেন। এসময় মাদ্রাসার শিক্ষকরা কথা দেন মাদ্রাসায় প্রত্যাহিক সমাবেশ ও পতাকা উত্তোলন করবেন। এরই ধারাবাহিকতায় আত্মবিশ্বাসের দেওয়া আর্থিক সহযোগীতায় ১৫০টি কওমী মাদ্রাসাকে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ পতাকা দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)