ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আনন্দ র্যালি ও আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতায়ন দিবস ও জন্মদিন উপলক্ষে আনন্দ র্যালি ও আলোচনা সভা করেছে চুয়াডাঙ্গা জেলা যুবলীগ। গতকাল বিকাল ৪ টায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে যুবলীগের জেলা কার্যালয় হতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে চুয়াডাঙ্গা পৌরসভা মোড়, শহিদ আবুল কাশেম সড়ক, শহীদ হাসান চত্বর, পুরাতন হাসপাতাল রোড, কোর্ট রোড, কলেজ রোড, কবরি রোড হয়ে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সামসুদ্দোহা মল্লিক হাসু। জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য সাজেদুল ইসলাম লাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে থেকে বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আবুবকর সিদ্দিক আরিফ, আজাদ আলী, আলমগীর আজম খোকা, বাবু তপন কুমার বিশ্বাস। জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান হাপুর উপস্থাপনায় আরো উপস্থিত ছিলেন যুবলীগ নেতা পিরু, সাহি, সৈকত, সুইটি, মানিক, চঞ্চল, জাহিদ, আলামিন, রাকিব, বিপুল, নোমান, জুয়েল, রাশি, রতন, আশরাফুল, মজিদ, লোকমান, সেলিম, ফরিদ, মিলন, মুক্তার, নয়ন, মতি, আলামিন, মাসুম প্রমুখ।
