ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের কালীগঞ্জ কালার বাজারে অভিযান

আপলোড তারিখঃ 2018-10-01 ইং
ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের কালীগঞ্জ কালার বাজারে অভিযান ছবির ক্যাপশন:
বাকিরা পালালেও অস্ত্রসহ আটক লস্কর ডাকাত ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কালীগঞ্জ থেকে অস্ত্র ও গুলিসহ বোরাক লষ্কর (৪০) নামের এক ডাকাতকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল রোববার ভোর রাতে উপজেলার কালার বাজার এলাকা তাকে আটক করা হয়। সে মাগুরা জেলার শালিখা থানার পিপরুল গ্রামের সোনা উল্লাহ লষ্করের ছেলে। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান, একদল ডাকাত অস্ত্রসহ জড়ো হয়েছে এমন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ উপজেলার কালার বাজার এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে বোরাক লষ্করকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক ওই এলাকা থেকে ৭.৬৫ বোরের একটি নাইন এমএম পিস্তল, ৩ রাউন্ড গুলি, ১টি ম্যাগজিন ও পাইপগান তৈরির দুটি পাইপ উদ্ধার করা হয়। আটককৃতের বিরুদ্ধে কালীগঞ্জ, শালিখা থানাসহ বিভিন্ন থানায় ডাকাতি, অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)