আলমডাঙ্গার মাজু গ্রামের বায়তুলের সাংবাদিক সম্মেলন

আপলোড তারিখঃ 2018-10-01 ইং
আলমডাঙ্গার মাজু গ্রামের বায়তুলের সাংবাদিক সম্মেলন ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় রেল স্টেশনপাড়ায় জোরপূর্বক বাড়ি দখলের ঘটনা সঠিক নয় দাবী করে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন মাজু গ্রামের বোরহানের ছেলে বায়তুল। লিখিত সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়েছে রেল স্টেশনপাড়ার ওই জমি ক্রয় সুত্রের মালিক তিনি। ইতোপূর্বে ওই সম্পত্তি তার নানী হুরজান নেছার কাছ থেকে ক্রয় সুত্রে মালিক হন তার মা সালেহা খাতুন। যার দলিল নং- ৪৫৬৭/২০১৬। এরপর তিনি তার মায়ের কাছ থেকে .০৩৪৬ একর জমি খাস কবলায় রেজিষ্ট্রি করে নেন। যার দলিল নং-৮৭০১/২০১৬। জমি কেনার পর দখল নিতে গেলে সেখানে বসবাসরত তার খালা শাহনাজ খাতুন সময় চান। সময় নিয়ে বেশ কিছুদিন অতিবাহিত হলেও শাহানাজ খাতুন বাড়ি না ছেড়ে নানা টালবাহানা করতে থাকে। এক পর্যায়ে কিছুদিন ভাড়ায় থেকে অন্যত্র চলে যাবে বলে প্রতিশ্রুতি দেন। কিন্তু খালা ভাড়াও দেয় না, বাড়িও ছাড়েনা। এমন অবস্থায় জমির দখল পেতে প্রশাসনের শরনাপন্ন হলে প্রশাসন জমির কাগজপত্র দেখতে চান। জমি দলিল, খারিজের কাগজ দেখার পর সঠিক আছে বলে প্রশাসন জানান। এমতাবস্থায় শাহানাজ খাতুনকে পূনরায় গত ২৭ সেপ্টেম্বর বাড়ি ছাড়তে বলা হয়। বাড়ি না ছেড়ে তিনি নানা ষড়যন্ত্র শুরু করে। মিথ্যা অভিযোগ করে। অস্ত্রের মুখে তাদেরকে জোরপূর্বক বাড়ি থেকে বের করে দেবার যে অভিযোগ করেন তা সম্পূর্ণ মিথ্যা। তারা এখানো ওই বাড়িতে বসবাস করছে। যে কেউ গেলেই দেখতে পারবেন। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রশাসনের কাছে তার ক্রয়কৃত বাড়ি-ঘর দখলের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিনীত আবেদন জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)