পরিবারের অসতর্কতা: কোমল পানি ভেবে শিশুর বিষপান

আপলোড তারিখঃ 2018-10-01 ইং
পরিবারের অসতর্কতা: কোমল পানি ভেবে শিশুর বিষপান ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: দামুুড়হুদা উপজেলার কুনিয়া-চাঁদপুরে পরিবারের অসতর্কতায় কোমল পানি ভেবে বিষপান করেছে মারুফ (৩) নামের এক শিশু। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহত শিশু মারুফ চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কুনিয়া-চাঁদপুর গ্রামের বনী-আমিনের ছেলে। জানা গেছে, গতকাল সকালে শিশু মারুফের পিতা পেপসির বোতলে ক্ষেতে বিষ দেয়া শেষে বাড়ি ফেরে। এসময় শিশু মারুফ পরিবারের অসতর্কতায় কোমল পানি ভেবে বিষপান করে। মারুফের মুখ থেকে দূর্গন্ধ বের হলে সন্দেহ হয় পরিবারের সদস্যদের। মারুফ যে কোমল পানি ভেবে পেপসির বোতলে থাকা বিষপান করেছে এটা স্পষ্ট হয়ে উঠে। পরে পরিবারের সদস্যরা মারুফকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে শিশুটিকে হাসপাতালে ভর্তি করেন। এ রিপোর্ট লেখাপর্যন্ত শিশু মারুফের অবস্থা আশঙ্কাজনক ছিলো বলে জানায় কর্তব্যরত চিকিৎসক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)