দর্শনা অফিস: চুয়াডাঙ্গা সদর ফুরশেদপুর গ্রামের পল্লীচিকিৎসক সাইফুল একই গ্রামের মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীকে নিয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে। তবে সাইফুল আইনি জটিলতা এড়াতে বিয়ে এবং তালাক দিয়ে বাড়িতে ফিরেছে বলে গ্রমাবাসি জানিয়েছে। এদিকে প্রবাসীর স্ত্রী সকালে বাড়িতে ফিরে দুপুরে ফিরেছে স্বামীর বাড়ি সরোজগঞ্জে।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের ফুরশেদপুর গ্রামের ইরাদ আলীর ছেলে ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি পল্লীচিকিৎসক ও হরিশপুর বাজারের তন্নী ঔষধ ফার্মেসীর মালিক সাইফুল ইসলাম মানুষ এবং পশুর চিকিৎসা দেওয়ার জন্য বাড়িতে বাড়িতে ডাক পায়। এরই মধ্যে চিকিৎসা দেওয়ার সুযোগে সাইফুল পরকীয়া সম্পর্ক গড়ে তোলে প্রতিবেশি মারুফুল ইসলামের মেয়ে মালেশিয়া প্রবাসী রাশেদুলের স্ত্রী এক সন্তানের জননী শরিফার সাথে। গত সোমবার শরিফাকে নিয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি জমায় ২ সন্তানের জনক পল্লীচিকিৎসক সাইফুল। গ্রামবাসি জানায়, আইনি জটিলতা এড়াতে সাইফুল পরকীয়া প্রেমিকা শরিফাকে যশোরে নিয়ে বিয়ে করে এবং চার’দিন রেখে তালাক দিয়ে গত শুক্রবার সকালের দিকে তারা দু’জনে তাদের নিজ নিজ বাড়িতে ফিরে যায়। বাড়িতে ফিরে আসার পর ওই দিন শুক্রবার দুপুরের দিকে শরিফা সরোজগঞ্জ তার শ্বশুর বাড়িতে চলে যায়।
