নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পীরপুরকুল্লায় স্ত্রী হানিফা খাতুনকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে তার স্বামী জামাল উদ্দিনের বিরুদ্ধে। আহত হানিফাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। দামুড়হুদা উপজেলার পীরপুরকুল্লাহ গ্রামের জামাল উদ্দীনের স্ত্রী হানিফা আক্তার (২৪) অভিযোগ করে বলেন, আমার স্বামী জামাল অবৈধ মাদকব্যবসার সাথে জড়িত। আমি এর প্রতিবাদ করতে গেলে আমার সাথে ঝগড়া বাধে। একপর্যায়ে আমার স্বামী জামাল আমাকে চড়, থাপ্পর ও লাথি মারে এবং আমাকে বেধরক পিটিয়ে জখম করে। এসময় আমার পরিবারের সদস্যরা আমাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছিল।
