ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনা বাসস্ট্যান্ড হাজিপাড়া থেকে দেড়শ গ্রাম গাঁজাসহ নয়তন (৪৫) নামের এক গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত সোয়া ৮ টার দিকে দর্শনা পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত জাহাঙ্গীর আলম ওরফে নয়তন দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামের গোরস্থান পাড়ার মৃত আক্কাস আলীর ছেলে। গ্রেফতারকৃতর বিরুদ্ধে হয়েছে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, গতকাল শনিবার রাত সোয়া ৮টার দিকে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মিজানুর রহমান, এএসআই গোলাম রহমান ও লাবলুসহ সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালায় দর্শনা বাসস্ট্যান্ড-বাজার সড়কের হাজিপাড়া নামকস্থান থেকে নয়তনকে আটক করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আজ রোববার দামুড়হুদা মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করে তাকে সোপর্দ করা হবে।
