আলমডাঙ্গার খাসকররা ইউপিতে তাল বীজ রোপন ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ

আপলোড তারিখঃ 2018-09-30 ইং
আলমডাঙ্গার খাসকররা ইউপিতে তাল বীজ রোপন ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার খাসকররা ইউনিয়ন পরিষদের উদ্যোগে তাল বীজ রোপন ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টায় খাসকররা কলেজ চত্বরের রাস্তার দু’পাশসহ বিভিন্ন এলাকার রাস্তায় তালের আঁটি রোপন করা হয়। প্রধান অতিথি থেকে রোপন কাজের উদ্বোধন করেন চুয়ডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দিন আহমেদ। উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে খাসকররা বাজার প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খাসকররা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রুন্নুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান, খাসকররা কলেজের অধ্যক্ষ হাসিবুল ইসলাম, খাসকররা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সিদ্দিক, তিয়রবিলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, খাসকররা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন। খাসকররা ইউপি তথ্য কেন্দ্রের উদ্যোক্তা হাসানুজ্জামানের উপস্থাপনায় বক্তব্য রাখেন খাসকররা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিল্লাল গনি, আওয়ামী লীগ নেতা মোশারফ হোসেন, ইউনুস আলী, বাবলুর রহমান, ফারুক বিশ্বাস, মোজাফ্ফর হোসেন লালু, ইউপি সদস্য চাম্পা খাতুন, মতিয়ার রহমান, ফরিদুল ইসলাম, আব্দুর রশিদ, আশকার আলী, আসলাম উদ্দিন, নার্জেন্ট রুহুল আমিন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)