তাবলীগ জামায়াতের যে কোন ভালো কাজের সহায়তা দিতে প্রস্তুত আছি-হুইপ ছেলুন এমপি

আপলোড তারিখঃ 2018-09-30 ইং
তাবলীগ জামায়াতের যে কোন ভালো কাজের সহায়তা দিতে প্রস্তুত আছি-হুইপ ছেলুন এমপি ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় তাবলীগ জামাত সদস্যদের সাথে মতবিনিময়কালে হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি তাবলীগ জামায়াতের যে কোন ভালো কাজের সহায়তা দিতে প্রস্তুত আছি আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় তাবলীগ জামাত সদস্যদের সাথে জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি মতবিনিময় করেছেন। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় পৌর জান্নাতুল বাকী জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তাবলীগ জামাতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি বলেন, আপনারা সাধারণ মুসল্লীদের দ্বীনের পথে চলার জন্য দাওয়াত দিয়ে থাকেন। যে কাজটি নবী করিম (সাঃ) নিজে করতেন। আপনাদের এই মহৎ কাজ দেখে আমার নিজেরও মাঝে মাঝে দ্বীনের দাওয়াতে কাজ করতে এবং ইসলামের কাজে অংশ নিতে ইচ্ছে করে। এসময় হুইপ মহোদয় আরো বলেন, যারা তাবলীগ জামাত করেন তাদের মধ্যে কোন অপরাধ প্রবণতা থাকে না। উচ্চশিক্ষিতসহ সমাজের বিভিন্নস্তরের মানুষ সাধারণ জনগণকে দ্বীনের দাওয়াত দিচ্ছেন। তাই আমি একজন মুসলমান হিসেবে তাবলীগ জামাতের যে কোন ভালো কাজের সহায়তা দিতে প্রস্তুত আছি। তাবলীগ জামাত সদস্যদের সাথে মতবিনিময়কালে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মাবুদ, ডা. খালিদ হাসান তপন, আব্দুল ওয়াদুদ, সূরা সদস্য শিক্ষক কামরুজ্জামান, প্রভাষক হাসানুজ্জামান, আব্দুর রহিম, হাফিজুর রহমান, আব্দুল কাইয়ুম, আব্দুল মাবুদ, নবীউল ইসলাম, ঢাকা থেকে আগত আব্দুল মমিন, জাবেদ আলী, ইকবাল হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান রায়হান উদ্দিন, হারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম, কুমারী ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম, পৌর আওয়ামী লীগ নেতা রেজাউল হক তবা, আওয়ামী লীগ নেতা পিয়ার মোহাম্মদ কচি, যুবলীগ নেতা কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক, যুবলীগ নেতা সাইফুর রহমান পিন্টু, সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, ছাত্রলীগ সদস্য সৈকত খান প্রমূখ উপস্থিত ছিলেন। এর আগে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য, জাতীয় সংসদের হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি আলমডাঙ্গার বধ্যভূমি শেড নির্মাণ কাজ পরিদর্শন করেন এবং সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা এলজিডির প্রকৌশলী তরুন জোয়ার্দ্দার, হারদী ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম, কুমারী ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু, আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম, পৌর আওয়ামী লীগ নেতা রেজাউল হক তবা, আওয়ামী লীগ নেতা পিয়ার মোহাম্মদ কচি, যুবলীগ নেতা কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক, যুবলীগ নেতা সাইফুর রহমান পিন্টু, সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, ছাত্রলীগ সদস্য সৈকত খান প্রমূখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)