ছবির ক্যাপশন:
জীবননগর সুটিয়ায় গণসংযোগ ও পথসভায় মনোনয়ন প্রত্যাশী নজরুল মল্লিক
শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নশীল ও সমৃদ্ধশালী রাষ্ট্র
জীবননগর অফিস: জীবননগর সুটিয়া গ্রামে নির্বাচনী গণসংযোগ ও পথসভায় চুয়াডাঙ্গা-২ আসনের মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল মল্লিক বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নশীল ও সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত হয়েছে। বর্তমান সরকারের শাসনামলে দেশ আজ উন্নয়নের রোল মডেল হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমুদ্র বিজয় থেকে শুরু করে মহাকাশ বিজয় অর্জনে দক্ষতার পরিচয় দিয়েছে। বিএনপি তথা ৪ দলীয় জোটের শাসনামলে দেশ আন্তর্জাতিকভাবে দুর্নীতিগ্রস্থ হিসেবে আখ্যায়িত হয়। বর্তমান সরকার ক্ষমতায় এসে পদ্মা সেতুর মত বৃহৎ প্রকল্প বাস্তবায়নের মধ্যদিয়ে আত্মনির্ভরশীল রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে। অতীতের সরকার বিদ্যুৎ, কৃষিসহ অবকাঠামোগত উন্নয়ন বাস্তবায়নে ব্যর্থতার পরিচয় দিয়েছে সেখান থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কৃষককে আর সারের পিছনে দৌড়াতে হয় না। বর্তমান সরকার বিদ্যুৎ খাতে ব্যাপক উন্নয়নের মাধ্যমে দেশের বিদ্যুৎ ঘাটতির চাহিদা পূরণ করে ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দিয়েছে। এছাড়াও তিনি আরো বলেন এই সরকারের আমলে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, একটি বাড়ি একটি খামার, কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচিসহ নানা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশকে মধ্যম আয়ের রাষ্ট্রে পরিণত করেছে। আর এ ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। গতকাল বিকালে সুটিয়া গ্রামে গণসংযোগ শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, বৃহত্তর বাঁকা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সাইদুর রহমান মাষ্টার, সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শফি উদ্দীন, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর মকলেচুর রহমান টজো, সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জাকির হোসেন বিশ্বাস, কেডিকে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন, রবিউল ইসলাম, হাসাদাহ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক মাষ্টার। এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও বঙ্গবন্ধু প্রজন্মীলীগের নেতৃবৃন্দ।
