সাংবাদকি পরিচয়দানকারী ২ ইয়াবাব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2018-09-30 ইং
সাংবাদকি পরিচয়দানকারী ২ ইয়াবাব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
মনোহরদিয়া পুলশি ফাঁড়ি ও ঝাউদিয়া পুলশি ফাঁড়ি যৌথ অভিযান সাংবাদকি পরিচয়দানকারী ২ ইয়াবাব্যবসায়ী আটক হরিণাকুন্ডু প্রতিনিধি: পুলিশের হাতে আটক হলেন সাংবাদকি পরিচয়দানকারী দুই ইয়াবা ব্যবসায়ী বাদশা আলমগীর : কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার মনোহরদিয়া পুলশি ফাঁড়ি ও ঝাউদিয়া পুলশি ফাঁড়ি যৌথ অভিযান চালিয়ে সাংবাদকি পরিচয়দানকারী দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক করে। জানা যায়, আটককৃত ইয়াবা ব্যবসায়ী আরফিুল ইসলাম ও বিপ্লব হসেন দীর্ঘদিন সাংবাদিক পরিচয় দিয়ে ইবি এলাকার ঝাউদিয়া, পাটিকাবাড়ি ও মনোহরদিয়াসহ বিভিন্ন জায়গায় পাইকারি ইয়াবা বিক্রয় করে আসছিল। ঝাউদিয়া পুলিশ ফাঁড়ির ইনর্চাজ সুলতান আজম জানান, গত শুক্রবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ইবি থানা অফিসার ইনর্চাজ রতন শেখের নির্দেশে, ঝাউদিয়া ক্যাম্প ও মনোহরদিয়া ক্যাম্প যৌথ অভিযান চালিয়ে আরিফুল ইসলাম ও বিপ্লবকে আটক করি। এ সময় এদের নিকট থেকে ইয়াবা উদ্ধার করা হয়। ইবি থানার অফিসার ইনর্চাজ রতন শেখ জানান, আটককৃতরা তাদেরকে সাংবাদিক বলে দাবি করে কিন্তু তাদের নিকট থেকে প্রিন্ট বা ইলেক্ট্রনিক্স মিডিয়ার কার্ড পাওয়া যায়নি। এরা র্দীঘদিন ধরে সাংবাদিক পরচিয় দিয়ে ইয়াবার ব্যবসা চালিয়ে আসছিল। এরা ভ্রাম্যমান মাদক ব্যবসায়ী। এদেরকে ধরতে পুলিশ তৎপর ছিল। আটককৃতরা হলো বিল্লাল হোসেন (২২) ও আরফিুল ইসলাম(২৩)। বিল্লাল হোসেন ঝিনাইদহ জেলার হরিণাকু- থানাধীন চটকা বাড়িয়া গ্রামের ঝন্টু ইসলামের ছেলে ও আরিফুল ইসলাম একই এলাকার কিয়ামউদ্দিন ম-লের ছেলে। অফিসার ইনচার্জ আরো জানান, এরা ভ্রাম্যমান মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। যার মামলা নং- ১৫ তারিখ ২৯/০৯/২০১৮ইং। এদের মধ্য বিল্লাল হোসেন নিজকে রূপালী বাংলাদেশ পত্রিকার হরিণাকু- প্রতিনিধি হিসেবে দাবি করেন। কিন্তু তিনি তার পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হন। এলাকাবাসী সুত্রে জানা যায় র্দীঘদিন ধরে কিছু লোক সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজি ও মাদকের ব্যবসা চালিয়ে যাচ্ছে। এরা বিভিন্ন সময় বিভিন্ন চ্যানেল ও অনলাইন পত্রিকার পরিচয় দেয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)