দামুড়হুদার হুদাপাড়া থেকে ভারতীয় সার ও বাইসাইকেল উদ্ধার

আপলোড তারিখঃ 2018-09-30 ইং
দামুড়হুদার হুদাপাড়া থেকে ভারতীয় সার ও বাইসাইকেল উদ্ধার ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদার হুদাপাড়ায় বিজিবি’র অভিযানে ভারতীয় সার ও বাই-সাইকেল উদ্ধার হয়েছে। গতকাল বিকাল আনুমানিক ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের হুদাপাড়া বিওপির টহল কমান্ডার নায়েক আবুল কাশেম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে হুদাপাড়া গ্রামের আমবাগিছা নামকস্থান থেকে ১৫০ কেজি ভারতীয় ফসফেট সার এবং ১টি পুরাতন বাইসাইকেল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১১,৫০০/-(এগার হাজার পাঁচশত) টাকা মাত্র। ভারতীয় ফসফেট সার এবং বাই-সাইকেলটি কাষ্টমস অফিসে জমা করা হয়েছে বলে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল মো. ইমাম হাসান স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)