ছবির ক্যাপশন:
কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের বাঘাডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় ফুটবল মাঠে গতকাল শনিবার বঙ্গবন্ধু জাতীয় শিশু কিশোর মঞ্চ ফুটবল টুর্নামেন্ট-২০১৮ কার্পাসডাঙ্গা আন্ত-ইউনিয়ন খেলার ২টি খেলা অনুষ্ঠিত হয়। দিনের ১ম খেলায় হরিরামপুর একাদশ কার্পাসডাঙ্গা পূর্বপাড়া একাদশকে ১-০ গোলে পরাজিত করে। ২য় খেলায় কুতুবপুর একাদশ ও হুদাপাড়া একাদশ খেলা ট্রাইব্রেকারে গড়ালে কুতুবপুর একাদশ ৩-২ গোলে হুদাপাড়া একাদশকে পরাজিত করে। খেলায় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু জাতীয় শিশু কিশোর মঞ্চের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাদিকুর রহমান বকুল কার্পাসডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এমএ জলিল, সাংবাদিক অরন্য আতিক, সাংবাদিক শামীম রেজা, হাফিজুর খেলাটি পরিচালনা করেন আবু বক্কর সিদ্দিক, সহকারী ছিলেন রফিক ও বাবু।
