শান্তিপূর্ণভাবে জবির ‘ইউনিট-১’-এর পরীক্ষা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2018-09-30 ইং
শান্তিপূর্ণভাবে জবির ‘ইউনিট-১’-এর পরীক্ষা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদভুক্ত ইউনিট-১ প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯সেপ্টেম্বর) সকাল ও বিকালে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমান কলা ভবনের বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন। এসময় রেজিস্ট্রার প্রকৌশলী মো: ওহিদুজ্জামান প্রক্টর নূর মোহাম্মদ সহকারী প্রক্টর মোস্তফা কামালসহ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ কলা অনুষদের ডিন অফিসে উপস্থিত থেকে ভর্তি কার্যক্রম পর্যবেক্ষণ করেন। ‘ইউনিট-১’-এর ৮২৫টি আসনের বিপরীতে ২৬,৪০৫ জন শিক্ষার্থী লিখিত ভর্তি পরীক্ষার জন্য মনোনীত হয়েছিল। এর মধ্যে সকালের শিফটে ১৩,২৪১ জন এবং বিকালের শিফটে ১৩,১৬৪ জন শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের ৩ টি কেন্দ্রে পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে, ঢাকা কলেজিয়েট স্কুল, এবং বাংলাবাজার সরকারী উচ্চ বিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। উল্লেখ্য বিজ্ঞান অনুষদভুক্ত ‘ইউনিট-১’ এর প্রথম বর্ষ সম্মানশ্রেনীর ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে এ বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা শুরু হল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)