মহেশপুরের জিন্নাগনগর বাজারে মুক্তিযুদ্ধ মুক্তমঞ্চের উদ্বোধন

আপলোড তারিখঃ 2018-09-30 ইং
মহেশপুরের জিন্নাগনগর বাজারে মুক্তিযুদ্ধ মুক্তমঞ্চের উদ্বোধন ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: মুক্তিযুদ্ধের ইতিহাস বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার জিন্নাগনগর বাজারে মুক্তিযুদ্ধ মুক্তমঞ্চের উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার বিকেলে জেলার সীমান্তবর্তী জিন্নাহনগর বাজারে এ মঞ্চের উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। এসময় মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্বাশতী শীল, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার কাজী আব্দুস সাত্তার, কাজীরবেড় ইউনিয়নের চেয়ারম্যান বিএম সেলিম রেজা, মঞ্চের নির্মাতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক এমএ আযীযসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে ওই এলাকার মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা প্রদান করা হয়। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২ তম জন্মদিন উপলক্ষে সাইকেল র‌্যালি বের করা হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীরা অংশ নেয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)