ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় বিশ্ব হার্ট দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টায় চুয়াডাঙ্গা বাদুরতলা জোয়ার্দ্দার টাওয়ার থেকে র্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় জোয়ার্দ্দার টাওয়ারে ফিরে আসে। র্যালীতে নেতৃত্ব দেন বাংলাদেশ হার্ট ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জেলা শাখার প্রেসিডেন্ট ডা. মুস্তাক-উর রহমান জোয়ার্দ্দার ও সম্পাদক আবুল আসলাম জোয়ার্দ্দার। র্যালী শেষে হোটেল ভি.আই.পিতে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। `আমার হার্ট তোমার হার্ট সুস্থ রাখতে অঙ্গিকার করি একসাথে` প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত আলোচনাসভায় বিশেষ আলোচক ছিলেন ডা. বেলাল হোসেন। এ ছাড়া উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা নিউমার্কেট ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মাহফুজুর রহমান জোয়ার্দ্দার মিজাইল, সোহেল জোয়ার্দ্দার প্রমুখ।
