চুয়াডাঙ্গার নীলমনিগঞ্জ শেখ হাসিনার ৭২তম জন্মদিন পালন

আপলোড তারিখঃ 2018-09-30 ইং
চুয়াডাঙ্গার নীলমনিগঞ্জ শেখ হাসিনার ৭২তম জন্মদিন পালন ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন পালন করা হয়েছে। এ উপলক্ষে গত শুক্রবার চুয়াডাঙ্গা সদরের মোমিনপুর ইউনিয়নের নীলমনিগঞ্জ বাজারে অবস্থিত শহিদ রবিউল স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তর শাখার সদ্য সাবেক সহ-সভাপতি জুবায়েরের আয়োজনে এই কেক কাটা ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক সহ-সভাপতি জুবায়ের বলেন, পৃথিবীর সবাই লাভক্ষতির হিসাব করে। আমাদের দেশের প্রধানমন্ত্রী সেই লাভক্ষতির হিসাব করেননি। তিনি মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়িয়েছেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল হয়। এসময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)