আ.লীগ সরকার দেশ ও জনগণের কল্যানে কাজ করে যাচ্ছে-আসাদুল হক বিশ্বাস

আপলোড তারিখঃ 2018-09-30 ইং
আ.লীগ সরকার দেশ ও জনগণের কল্যানে কাজ করে যাচ্ছে-আসাদুল হক বিশ্বাস ছবির ক্যাপশন:
আলমডাঙ্গার ডাউকি ও খাসকররা বাজারে কর্মি সমাবেশে আসাদুল হক বিশ্বাস আ.লীগ সরকার দেশ ও জনগণের কল্যানে কাজ করে যাচ্ছে নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গার উপজেলার ডাউকি ও খাসকররা বাজারে কর্মি সমাবেশে করেছে চুয়াডাঙ্গা-১ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান আশাদুল হক বিশ্বাস। গতকাল ডাউকি ইউনিয়নের বকসিপুর মদনতলার মোড়ে ইউনিয়ন আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের তৃণমূল নেতাকর্মীদের সাথে কর্মীসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকাল ৪টায় অনুষ্ঠিত কর্মীসমাবেশে প্রধান অতিথি ছিলেন আসাদুল হক বিশ্বাস। প্রধান অতিথির বক্ত্যবে তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমরা স্বাধীনতা পেতাম না। বঙ্গবন্ধু সবসময় দেশ ও দেশের মানুষের উন্নয়নের কথা চিন্তা করেছেন, যার কারনে দেশ বিরোধীরা তাকে হত্যা করতে পিছুপা হয়নি। এসময় আসাদুল হক বিশ্বাস চুয়াডাঙ্গা-১ আসনে এমপি পদে মনোনয়নের জন্য সবার নিকট দোয়া প্রার্থনা করেন। অন্যদিকে, গতকাল শনিবার চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস খাসকররা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও খাসকররা বাজারে কর্মীসমাবেশ করেছেন। কর্মীসমাবেশের বক্ত্যবে আসাদুল হক বিশ্বাস বলেন, আওয়ামী লীগ যতবারই সরকার গঠন করেছে, ততবারই দেশের উন্নয়ন হয়েছে। আওয়ামীলীগ সরকার সব সময়ই দেশের জন্য কাজ করে জনগণের জন্য কাজ করে। গণসংযোগকালে তার সাথে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মজিবুল হক, খাদিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক নুহু মিয়া, খাসকররা ইউনিয়ন ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইউনুস আলী, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ফকির মোহাম্মদ, খাসকররা ইউনিয়ন ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন, আলুকদিয়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি শাহিন বিশ্বাস, খাসকররা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আব্দুস সাত্তার, আলুকদিয়া ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন, খাসকররা ইউনিয়ন ৩নং ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি আব্বাস হোসেন, নাগদাহ ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আশরাফুল ইসলাম, তালুককররা কৃষি ক্লাবের সভাপতি সাহাবুল হোসেন, খাসকররা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহাবুব হাসান রুবেল, আলুকদিয়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি গোলজার হোসেন, তালুককররা কৃষি ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল হাসান, খাসকররা ইউনিয়ন ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শুকুর আলী, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহব্বায়ক খন্দকার ওবায়দুল হক কাজল, খাসকররা ইউনিয়ন ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহাবুল মেম্বার, আলুকদিয়া ইউনিয়ন কৃষকলীগের সদস্য মুকুল আলী, আওরঙ্গজেব টোকন, রিপনসহ প্রমূখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)