চুয়াডাঙ্গা গুলশান পাড়া থেকে দিনে দুপুরে মোটরসাইকেল চুরি!

আপলোড তারিখঃ 2018-09-29 ইং
চুয়াডাঙ্গা গুলশান পাড়া থেকে দিনে দুপুরে মোটরসাইকেল চুরি! ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর শহরের গুলশানপাড়া থেকে দিনে দুপুরে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার বিকালে এ চুরির ঘটনা ঘটে। জানা যায়, চুয়াডাঙ্গা পৌর শহরের গুলশানপাড়ার আনোয়ারুল হক মালিক শুক্রবার দুপুরে তার হিরো হোন্ডা পেশন প্লাস লাল রঙের ১২৫ সিসি মোটরসাইকেলটি বাড়ির নীচে রাখে। বিকালে বাড়ি থেকে বের হয়ে দেখে তার মোটরসাইকেলটি নেই। অনেক খোঁজাখুজি করে না পেয়ে তিনি বুঝতে পারেন তার মোটরসাইকেলটি চুরি হয়ে গিয়েছে। এদিকে, দিনে দুপুরে পৌর শহর থেকে মোটরসাইকেল চুরির হওয়ায় অনেকে শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)