চুয়াডাঙ্গা জেলা যুবদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের পক্ষ থেকে

আপলোড তারিখঃ 2018-09-29 ইং
চুয়াডাঙ্গা জেলা যুবদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের পক্ষ থেকে ছবির ক্যাপশন:
বিএনপির কেন্দ্রীয় নেতা বাবু খানকে ফুলেল শুভেচ্ছা দামুড়হুদা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা বিএনপির ১নং যুগ্ম আহবায়ক বিএনপির কেন্দ্রীয় কমিটির উপ কোষাধ্যক্ষ চুয়াডাঙ্গা-২ নির্বাচনী এলাকা থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাহমুদ হাসান বাবু খানের সাথে সৌজন্য সাক্ষাতসহ তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চুয়াডাঙ্গা জেলা যুবদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। গতকাল শুক্রবার বিকেলে দামুড়হুদার জয়রামপুর কাঁঠালতলায় জেলা যুবদলের নবগঠিত কমিটির যুগ্ম সম্পাদক আব্দুস সালাম বিপ্লব, সহ-সম্পাদক আরিফ হোসেন, হুসাইন মোহাম্মদ আমির, জাহিদুল ইসলাম জাহেদ, কোষাধ্যক্ষ মোমিনুর রহমান মমিন, দফতর সম্পাদক মামুন উর রশিদ টনিক, শিল্প বিষয়ক সম্পাদক সালাউদ্দীন খান মাসুম, সহ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শরীফুল ইসলাম সুমন, সহ-ক্রীড়া সম্পাদক জাহিন, জেলা যুবদলের অন্যতম সদস্য লালন ও রাশেদ জেলা যুবদলের নবগঠিত কমিটির পক্ষ থেকে বাবু খানকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, সহ-সভাপতি মোকারম হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল হাসান তনু, দামুড়হুদা সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম, জেলা যুবদলের সদস্য দামুড়হুদা উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মাহাবুবুর রহমান বাচ্চু, যুবদল নেতা আনিসুজ্জামান আনিস, আরিফুল ইসলাম, মাহাফুজুর রহমান মিল্টন, উপজেলা ছাত্রদল নেতা আরিফুল ইসলাম আরিফ, রানা প্রমূখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)