ছবির ক্যাপশন:
যারা দেশের জন্য কাজ করে তারাই প্রকৃত দেশ প্রেমিক
দামুড়হুদা প্রতিনিধি: বর্তমানে সমাজের অধিকাংশ মানুষই প্রতিযোগিতামূলক এই বিশ্বে প্রত্যেকেই ব্যক্তিগত উন্নয়নের লক্ষে দিনরাত পরিশ্রম করে চলেছি। কারো যেন দম ফেলার সময় নেই। এরই ফাঁকে কেউ কেউ ব্যক্তিগত কাজের পাশাপাশি দেশ তথা সমাজের জন্যেও কিছু ভাল কাজ করার চেষ্টা করছেন। যারা দেশ তথা সমাজের জন্য কাজ করে তারাই প্রকৃত দেশ প্রেমিক। যদি আমরা প্রত্যেকেই ব্যক্তিগত কাজের পাশাপাশি দেশের জন্য কিছু কিছু ভাল কাজ করতে পারতাম তাহলে এদেশ অনেক আগেই জাতির জনক বঙ্গবন্ধুর সেই ক্ষুধা ও দারিদ্রমুক্ত স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়ে উঠতো। তাই আসুন আমরা প্রত্যেকেই দেশের জন্য ভাল কিছু করি। গতকাল শুক্রবার সকালে দামুড়হুদায় সড়কের দু’ধারের ঝোপঝাড় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনকালে প্রধান অতিথি জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ উপরোক্ত কথাগুলো বলেন।
এদিকে সড়কের চুরি, ছিনতাই প্রতিরোধসহ পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে জেলা প্রশাসকের আহবানে সাড়া দিয়ে সড়কের দু’ধারের ঝোপঝাড় পরিষ্কার করার কাজ অব্যহত রেখেছে দামুড়হুদা সদরের স্বেচ্ছায় রক্তদান সংগঠন সন্ধিমেলা। গতকালও তারা ৩য় দিনের মত দামুড়হুদা-দর্শনা আঞ্চলিক মহাসড়কের দামুড়হুদা কলেজমোড় থেকে জয়রামপুর স্কুল বটতলা পর্যন্ত ঝোপঝাড় কেটে পরিষ্কার করেন। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল হাসান, দামুড়হুদা স্বেচ্ছায় রক্তদান সংগঠন সন্ধিমেলার মাকসুদুর রহমান রতন, মাসুদ রানা, ইমরান হোসেন লিটন, আমিনুল ইসলাম রশিদ, তরুণ, জিহাদ, আলামিন, তুহিন, টনিক, দিপু, তুহিন, করিম, সাইফুল, সাব্বির, মোস্তাফিজুর বশীরসহ অর্ধশতাধিক সদস্য ওই পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে অংশ নেয়।
এদিকে, দর্শনার লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে হাউলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ মিন্টুর সার্বিক তত্তাবধানে লোকনাথপুর-পরানপুর এবং হঠাতপাড়া-দর্শনা বাসস্ট্যান্ড সড়কের দু ধারের ঝোপঝাড় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে জেলা প্রশাসক জিয়া উদ্দীন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল হাসান, সবুজ উন্নয়ন সংঘ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি রাসেল চৌধুরী, লাল সবুজ উন্নয়ন সংঘ দর্শনা শাখার যুগ্নস¤পাদক জাহিদ হাসান, সাংগঠনিক স¤পাদক আবিদ হাসান রিফাদ, প্রচারস¤পাদক রাসেল রানা, সদস্য, রাহাত, নিজাম, রাব্বি, তুষার, সাকিব, মেহেদী, উজ্জল, পলাশসহ সংগঠনের ৬০ জন সদস্য ওই পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে অংশ নেয়।
