দামুড়হুদায় গণসংযোগকালে বিএনপির কেন্দ্রীয় নেতা মাহমুদ হাসান খান বাবু

আপলোড তারিখঃ 2018-09-29 ইং
দামুড়হুদায় গণসংযোগকালে বিএনপির কেন্দ্রীয় নেতা মাহমুদ হাসান খান বাবু ছবির ক্যাপশন:
খালেদা জিয়ার মুক্তি ছাড়া কোন নির্বাচন হতে দেয়া হবে না দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় আগামি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির তৃণমূল পর্যায়ের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে দলীয় নেতাকর্মিদেরে সাথে ধারাবাহিক মতবিনিময়সহ নির্বাচনী গণসংযোগ অব্যহত রেখেছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির ১নং যুগ্ম আহবায়ক বিএনপির কেন্দ্রীয় কমিটির উপ-কোষাধ্যক্ষ চুয়াডাঙ্গা-২ নির্বাচনী এলাকা থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাহমুদ হাসান খান বাবু। কর্মসূচির অংশ হিসেবে তিনি গতকাল শুক্রবার সকালে দামুড়হুদার জুড়ানপুর ইউনিয়নের ইব্রাহিমপুর ও বিষ্ণুপুরে এবং বিকেলে দামুড়হুদা সদর ও হাউলী ইউনিয়নের জয়রামপুর ও ডুগডুগী বাজারে গণসংযোগ করেন। গণসংযোগকালিন তিনি এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং আগামি জাতীয় নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট চান। এ সময় তিনি বলেন, বর্তমান বিনা ভোটের সরকার মিথ্যা মামলা দিয়ে তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে একটি নির্জন কারাগারে বন্দি করে রেখেছে। বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে তাকে মুক্তি না দেয়া পর্যন্ত এদেশে আর কোন পাতানো নির্বাচন হতে দেয়া যাবে না। এ জন্য বিএনপির ও এর অঙ্গ সংগঠনের সকল পর্যায়ে নেতাকর্মিরা অচিরেই রাজপথে নামবে। তাকে মুক্ত করতে বর্তমান সরকারের বিরুদ্ধে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে। তিনি আরো বলেন, এখন আর বসে থাকার সময় নেই। এ জন্য সকল নেতাকর্মিকে প্রস্তুত থাকতে হবে। দেশনেত্রীকে মুক্ত করতে বর্তমান সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে এ সরকারকে বাঁধ্য করা হবে। তিনি এর আগে ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক নিহত সেতুর গ্রামের বাড়ি বিষ্ণুপুরে যান এবং সড়ক দূর্ঘটনায় নিহত ছাত্রনেতা সেতুর রুহের মাগফেরাত কামনা করে কবর জিয়ারত করেন। গণসংযোগকালিন কেন্দ্রীয় নেতা বাবু খানের সফর সঙ্গী ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান হাজী লিয়াকত আলী শাহ, দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, সহ-সভাপতি মোকারম হোসেন, দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল হাসান তনু, জুড়ানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান ইদ্রীস আলী, জুড়ানপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান লিপু, দামুড়হুদা সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম, হাউলী ইউনিয়ন বিএপির সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ, সহ-সভাপতি সলেমান মল্লিক, ইউসুফ আলী, বিএনপি নেতা ওহিদুজ্জামান, মাস্টার নাফিজ আকতার, রফিকুল ইসলাম রফিক, জেলা যুবদলের সদস্য দামুড়হুদা উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মাহাবুবুর রহমান বাচ্চু, প্রভাষক আবুল হাশেম, আনিসুজ্জামান আনিস, মাহাফুজুর রহমান মিল্টন, কুতুব উদ্দীন, আরিফুল ইসলাম, সোহেল রানা, কামরুজ্জামান, টিটন, রমজান আলী, উপজেলা ছাত্রদল নেতা আরিফুল ইসলাম আরিফ, আফজালুর রহমান সবুজ, রানা প্রমূখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)