আলমডাঙ্গার ছত্রপাড়ার পানবরজ থেকে গাঁজা গাছসহ আটক ১

আপলোড তারিখঃ 2018-09-29 ইং
আলমডাঙ্গার ছত্রপাড়ার পানবরজ থেকে গাঁজা গাছসহ আটক ১ ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার ছত্রপাড়ার মাঠের পানবরজ থেকে গাঁজা গাছসহ একজনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার বেলা ১০টার দিকে অভিযান চালিয়ে ওই পানবরজের মধ্য থেকে গাঁজা গাছগুলো উদ্ধার করা হয়। এ সময় গাঁজা গাছ লাগানোর অপরাধে আকরাম আলী (৩৪) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশ। জানা গেছে, আলমডাঙ্গার ছত্রপাড়া গ্রামের সিদ্দিক ম-লের ছেলে আকরাম হোসেন তার ভাইয়েরা মিলে বহুদিন ধরে তার পান বরজে গাঁজা চাষ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ডিএসবি হারুন জামজামি ক্যাম্প আইসিকে সংবাদটি জানায়। সংবাদের ভিত্তিতে ক্যাম্প আইসি এসআই অচিন্ত্য সঙ্গীয় ফোর্স সিয়ে অভিযান চালায়। অভিযানে ছত্রপাড়ার মাঠের সিদ্দিক মন্ডলের বরজ থেকে সাড়ে ৩ কেজি ওজনের গাজা গাছ উদ্ধার করে। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)