কার্পাসডাঙ্গায় আ.লীগের কর্মি সমাবেশ উপলক্ষে প্রস্তুতি সভা

আপলোড তারিখঃ 2018-09-29 ইং
কার্পাসডাঙ্গায় আ.লীগের কর্মি সমাবেশ উপলক্ষে প্রস্তুতি সভা ছবির ক্যাপশন:
কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় আওয়ামী লীগের কর্মি সমাবেশ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্বরে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আ.লীগের সহ-সভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনে সংসদ সদস্য হাজী আলী আজগর টগর। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আ.লীগের সহ-সভাপতি সহিদুল হক, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আ.মমিন মাষ্টার, জেলা আ.লীগের সদস্য কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্ট, দামুড়হুদা উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক জুড়ানপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, নাটুদাহ ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যান শাহ মো. এনামুল করিম ইনু, নাটুদাহ ইউনিয়ন আ.লীগের সভাপতি হামিদুল্লাহ বিশ্বাস, জুড়ানপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি এ্যাড. ররজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক আবু তালেব মাষ্টার, হাউলী ইউনিয়ন আ.লীগের সভাপতি সহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু সাইদ খোকন, কুড়ুলগাছি ইউনিয়ন আ.লীগের যুগ্ম সম্পাদক সরোয়ার হোসেন, দামুড়হুদা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এ্যাড. রফিকুল ইসলাম রান্টু ,কার্পাসডাঙ্গা ইউনিয়ন আ.লীগের সভাপতি শাফিক মাষ্টার, কার্পাসডাঙ্গা ১নং ওয়ার্ড আ.লীগের সভাপতি আ.কাদের বিশ্বাস, ২নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম মিন্টু, নাটুদাহ ইউনিয়ন আ.লীগ নেতা আ.হালিম, আ.মালেক, আনোয়ার হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য জাহিদুর রহমান মুকুল, জেলা কৃষক লীগের মৎস্য ও পশু বিষয়ক সম্পাদক আ.সালাম বিশ্বাস, জেলা কৃষক লীগের স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, জেলা যুবলীগের সদস্য আ.সালাম ভুট্রু, দর্শনা সরকারী কলেজের সাবেক জিএস আ.হামিদ, দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আ. হান্নান ছোট, সাধারণ সম্পাদক হযরত আলী, দর্শনা পৌর যুবলীগের সভাপতি আলম আশরাফ বাবু, সাধারণ সম্পাদক শেখ আসলাম আলী তোতা প্রমূখ। সভায় আগামী ৬ সেপ্টেম্বর কর্মি সমাবেশ সফল করার লক্ষে আলোচনা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)