চুয়াডাঙ্গা সদর ফাঁড়ি ও জেলা গোয়েন্দা পুলিশের অভিযান

আপলোড তারিখঃ 2018-09-29 ইং
চুয়াডাঙ্গা সদর ফাঁড়ি ও জেলা গোয়েন্দা পুলিশের অভিযান ছবির ক্যাপশন:
১০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ আটক ২ নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর ফাঁড়ি ও জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ দু’জনকে আটক করেছে। গতকাল শুক্রবার শহরের পৃথকস্থান থেকে তাদেরকে আটক করা হয়। এসময় আটককৃতদের কাছ থেকে ১০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ সদর থানা হেফজতে সোপর্দ করা হয়। আটককৃতরা হল- রেলপাড়ার কাজল (২৪) ও বুজরুকগড়গড়ি মাদ্রাসাপাড়ার ফিরোজ (৩২)। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর ফাঁড়ির টিএসআই মুহিতুর রহমানসহ সঙ্গীয় ফোর্স রেলপাড়ায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে একই এলাকার আব্দুল মজিদের ছেলে কাজলকে তার নিজ বসত বাড়ি থেকে আটক করেন। এসময় আটককৃত আসামীর কাছ থেকে ১০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে অভিযানকারি দল। অপরদিকে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই ওহিদুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স সুমিরদিয়া গাইদঘাট এলাকার টিটু মিয়ার ইটভাটার সামনে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে বুজরুক গড়গড়ি মাদ্রাসা পাড়ার মৃত আলী মদ্দির ছেলে ফিরোজকে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করেন। পরে আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)