ছবির ক্যাপশন:
সবাইকে সংগঠনের জন্য কাজ করতে হবে
নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গা উপজেলার ডাউকী ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের তৃণমূল নেতাকর্মিদের সাথে কর্মি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৪টায় ইউনিয়নের বকসিপুর মদনতলার মোড়ে এ কর্মি সমাবেশ অনুষ্ঠিত হয়। ডাউকী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ইমদাদুল হকের সভাপত্বিতে সমাবেশে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমরা স্বাধীনতা পেতাম না। বঙ্গবন্ধু সব সময় দেশ ও দেশের মানুষের উন্নয়নের কথা চিন্তা করেছেন, যার কারনে দেশ বিরোধীরা তাকে হত্যা করতে পিছুপা হয়নি। বঙ্গবন্ধুর স্বপ্ন যখন তার সুযোগ্য কন্যা দেশরত্ম শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাস্তবায়নের চেষ্টা করছে তখনি দেশ বিরোধীরা আবারো ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেত্বতই পারে বাংলাদেশকে উন্নয়নের সর্বোচ্চ শিখরে পৌঁছে দিতে। বঙ্গবন্ধুর সপ্ন বাস্তবায়নের জন্য আমাদের আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। তাই কারোর বিরুদ্ধে কোন অভিযোগ না করে সংগঠনের জন্য কাজ করতে হবে। দেশ আজ যে উন্নয়নের ধারায় আছে তা আগামীতে বজায় রাখার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকারকে পুনরায় নির্বাচিত করার আহবান জানান। সেই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনের এমপি পদে মনোনয়নের জন্য সবার নিকট দোয়া প্রার্থনা করেন।
কর্মিসভায় আরো বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আশরাফুজ্জামান নান্নু, কুমারী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম বিশ্বাস, হারদী ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মহিবুল হক মঞ্জিল, আলমডাঙ্গা পৌরসভা ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রিফাজেল হোসেন। জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক খন্দকার ওবায়দুল হক কাজলের উপস্থাপনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সুজন আলী, আলুকদিয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শাহিন বিশ্বাস, কুমারী ইউনিয়ন ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি হাবিবুর রহমান রনজু, ৮নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি গাফফার, ৮নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি নাজমুল, সাধারণ সম্পাদক মোজাফর হোসেন, হারদী ইউনিয়ন ৬নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি এনামুল হক, জামজামী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আলিমুল হক ইকু, জামজামী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি সাইদুর রহমান, খাদিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক নুহু মিয়া, নাগদাহ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আশরাফ মিয়া, আলুকদিয়া ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন, হারদী ইউনিয়ন ৮নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি সেরেগুল, আলুকদিয়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি গোলজার হোসেন, আলুকদিয়া ইউনিয়ন কৃষক লীগের সদস্য মুকুল আলী, হারদী ইউনিয়ন ৮নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক এনামুল হক, হারদী ইউনিয়ন ৬নং ওয়ার্ড কৃষক লীগের প্রচার সম্পাদক টিপু, বিপুল, রনি, রাজু, আতিক, জনি প্রমূখ।
