মেহেরপুরসহ আরো ১০ জেলায় নতুন ডিসি নিয়োগ

আপলোড তারিখঃ 2018-09-28 ইং
মেহেরপুরসহ আরো ১০ জেলায় নতুন ডিসি নিয়োগ ছবির ক্যাপশন:
ডেস্ক রিপোর্ট: আরো ১০ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা থেকে ডিসি নিয়োগ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। এর আগে গত ২৩ শে সেপ্টেম্বর ১০ জেলায় ডিসি পদে পরিবর্তন আনা হয়েছিল। জাতীয় নির্বাচনের প্রায় তিন মাস আগে মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে দুই দফায় বড় ধরনের রদবদল আনা হলো। নতুন নিয়োগ পাওয়া ডিসিরা হলেন- প্রধানমন্ত্রীর কার্যালয় সংযুক্ত উপসচিব আতাউল গনি মেহেরপুর, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক অতুল সরকারকে জয়পুরহাট, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর একান্ত সচিব (পিএস) সেবাস্টিন রেমাকে গাইবান্ধা, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব সাবিনা ইয়াসমিনকে পঞ্চগড়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব আবেদ হোসেনকে ঠাকুরগাঁও, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব মো. মতিউল ইসলাম চৌধুরীকে পটুয়াখালীর ডিসি নিয়োগ দেয়া হয়েছে। এ ছাড়া স্থানীয় সরকার বিভাগের উপসচিবকে এম কামরুজ্জামান সেলিম চাঁদপুর, স্থানীয় সরকার বিভাগের সংযুক্ত উপসচিব মাহমুদুল আলম দিনাজপুর, ভূমিমন্ত্রীর একান্ত সচিব (পিএস) মোহাম্মদ জাকির হোসেন কুড়িগ্রাম ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কাজী এমদাদুল ইসলামকে সিলেটের ডিসি পদে নিয়োগ করা হয়েছে। এদিকে আলাদা আদেশে ঠাকুরগাঁওয়ের ডিসি মো. আখতারুজ্জামানকে রাজউকের পরিচালক, চাঁদপুরের ডিসি মো. মাজেদুর রহমান খানকে জীবন বীমা কর্পোরেশনের জেনারেল ম্যানেজার, দিনাজপুরের ডিসি আবু নাঈম মুহাম্মদ আব্দুস সবুরকে রাজউকের পরিচালক, মেহেরপুরের ডিসি মোহাম্মদ আনোয়ার হোসেনকে পায়রা বন্দর কর্তৃপক্ষের যুগ্ম পরিচালক হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া জয়পুরহাটের ডিসি মোহাম্মদ হোসেন সুরক্ষা সেবা বিভাগের উপসচিব, গাইবান্ধার ডিসি গৌতম কুমার পালকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব, সিলেটের ডিসি নুমেরী জামানকে স্থানীয় সরকার বিভাগের উপসচিব, কুড়িগ্রামের ডিসি সুলতানা পারভীনকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব এবং পটুয়াখালীর ডিসি মো. মাছুমুর রহমানকে স্থানীয় সরকার বিভাগের উপসচিব নিয়োগ দেয়া হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)