ছবির ক্যাপশন:
আবারো রোগীর টাকা চুরি : নেই চোর আটক
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আবারো রোগীর টাকা চুরির ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সকালে হাসপাতালের আউটডোর (বর্হিবিভাগ) থেকে এ ঘটনা ঘটে। তবে হাসপাতালের সিসিটিভি ক্যামেরায় চোর শনাক্ত হলেও এখনো পর্যন্ত চোর আটক করা সম্ভব হয়নি।
জানা গেছে, গতকাল সকালে চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা গ্রামের খেয়াঘাটপাড়ার ইসরাইলের স্ত্রী রতœা খাতুন চুয়াডাঙ্গা সদর হাসপাতাল চিকিৎসা নিতে হাসপাতালের টিকিট কাউন্টারে আসেন। এ সময় রতœা খাতুনের ভ্যানিটি ব্যাগ থেকে নগদ পনের'শত টাকা কৌশলে হাতিয়ে নেই এক প্রতারক। এর কিছুক্ষণ পর দামুড়হুদা চিৎলার মোড়ে পারভিনা খাতুনের কাছ থেকে একই কৌশলে ছয়শ'ত টাকা হাতিয়ে নেই চোর। পরে সদর হাসপাতালের সিসিটিভি ক্যামেরা দেখে চোরকে শনাক্ত করা হয়। গত কয়েক মাসে বেশ কয়েকবার চুয়াডাঙ্গা সদর হাসপাতালে একের পর এক প্রতারণা ও চুরির ঘটনা ঘটছে। হাসপাতালের সিসিটিভি ক্যামেরা দেখে এ সমস্ত চোর ও প্রতারক শনাক্ত করাও হচ্ছে। কিন্তু চোর এবং প্রতারক ধরতে এখনো পর্যন্ত ব্যর্থ রয়েছে পুলিশ।
