রাজনগর কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা

আপলোড তারিখঃ 2018-09-28 ইং
রাজনগর কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা ছবির ক্যাপশন:
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর জেলার বাস্তবায়নাধীন একটি বাড়ি একটি খামার, কমিউনিটি ক্লিনিক, আশ্রায়ন প্রকল্প, জমি আছে ঘর নাই, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সংশ্লিষ্ট উন্নয়ন প্রকল্প এবং এর বাস্তবায়নের সমস্যা সর্ম্পকে সরেজমিনে পরিদর্শন ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়-১ মো. জিয়াউল হক। বৃহস্পতিবার দুপুরে মেহেরপুরে সফররত নির্ধারিত সফরসূচির বাইরেও পিরোজপুরের রাজনগর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন। ইম্প্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশ দাতা সংস্থা ওয়াটারএইড’র আর্থিক ও কারিগরী সহযোগীতায় মেহেরপুর সদর উপজেলায় ৩ বছর মেয়াদি, ওয়াশ ইন হেল্থ প্রকল্পের মাধ্যমে উপজেলার ৫ টি ইউনিয়নে ২৬টি কমিউনিটি ক্লিনিক সমূহের মধ্যে ১৮টি ক্লিনিকে সেবার মান বৃদ্বির প্রয়াসে নিরাপদ পানি, স্বাস্থ্যসম্মত পায়খানা, হাত ধোয়ার ব্যবস্থার উন্নয়ন সুবিধাসহ যাবতীয় কাজ ইতোমধ্যে সম্পন্ন করেছে। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ ফরিদ আহমেদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলোক কুমার দাস, মেহেরপুর ইম্প্যাক্ট ফাউন্ডেশনের ওয়াশ ইন হেল্থ প্রকল্পের ব্যবস্থাপক-কাজী সোয়েব এমরান, রাজনগর দাখিল মাদ্রাসার সুপার লোকমান হুসাইন, পরিচালক-১ জিয়াউল হককে প্রকল্পের ব্যবস্থাপক প্রকল্পের সার্বিক কর্মকা- সম্পর্কে অবহিত করা হলে তিনি বলেন, এই ধরনের কাজ খুবই প্রসংশনীয়। তবে এটাকে কিভাবে দেশব্যাপী সকল কমিউনিটি ক্লিনিক সমূহে নিয়ে যাওয়া যায় সে বিষয়ে ভাবতে বলেন। এটি যেন কমিউনিটি ক্লিনিকের মডেল হিসাবে পরিণত হয়। এ সকল কাজ সকল মহলেই প্রশংসিত। এর আগে তিনি আমঝুপি রঘুনাথপুর আশ্রায়ন প্রকল্প, জমি আছে ঘর নাই, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সকল উন্নয়ন প্রকল্পসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)