ছবির ক্যাপশন:
ঋণ পরিশোধ না করার অপসংস্কৃতি থেকে মুক্ত থাকতে হবে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় সোনালী ব্যাংক লিমিটেডের কোর্ট বিল্ডিং শাখার উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় এক আড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে প্রধান অতিথি থেকে উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য, জাতীয় সংসদের হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি।
এসময় তিনি বলেন- একটি জনপদের অর্থনৈতিক উন্নয়নের কার্যকর ভুমিকা পালন করে ব্যাংক। আমাদেরকে ব্যাংক থেকে ঋণ নিয়ে পরিশোধ না করার অপসংস্কৃতি থেকে অবশ্যই মুক্ত থাকতে হবে। চুয়াডাঙ্গা কোর্ট বিল্ডিং শাখাটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই শাখাটি অনেক আগেই হওয়ার কথা ছিলো। এখন শাখাটি হয়ে প্রশাসনিক কাজ থেকে সকল দপ্তরের কাজে ব্যাংকিং হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সোনালী ব্যাংক লিমিটেডের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর ওবায়েদ উল্লাহ আল মাসুমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদ চেয়ারম্যান, চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন, ফরিদপুর সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার জহিরুল ইসলাম, পুলিশ সুপারের প্রতিনিধি পুলিশ পরিদর্শক তোজাম্মেল হক, সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, আইনজীবী সমিতির সভাপতি নুরুল ইসলাম, পিপি এ্যাড. সামসুজ্জোহা, নিউ মার্কেট ব্যবসায়ি সমিতির সভাপতি মাহফুজ্রু রহমান জোয়ার্দ্দার মিজাইল, বিশিষ্ট ব্যবসায়ি আব্দুল মান্নান নান্নু। এসময় সোনালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।
