মোটরসাইকেলের ধাক্কা : ছিটকে পড়ে পথচারী নিহত

আপলোড তারিখঃ 2018-09-28 ইং
মোটরসাইকেলের ধাক্কা : ছিটকে পড়ে পথচারী নিহত ছবির ক্যাপশন:
বাড়ি ফেরার পথে জয়রামপুর কাঁঠালতলা নামকস্থানে দুর্ঘটনা দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার জয়রামপুরে মোটরসাইকেলের ধাক্কায় ফজলুর রহমান (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। নিহত ফজলুর রহমান দামুড়হুদার হোগলডাঙ্গা গ্রামের মৃত রহমতুল্লার ছেলে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জয়রামপুর কাঁঠালতলা নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে দামুড়হুদার নতিপোতা ইউনিয়নের হোগলডাঙ্গা গ্রামের মৃত রহমতউল্লার ছেলে ফজলুর রহমান লোকনাথপুর থেকে করিমনযোগে বাড়ি ফিরছিলো। ফেরার পথে দর্শনা-চুয়াডাঙ্গা মহাসড়কের জয়রামপুর কাঁঠালতলা নামকস্থানে করিমন থেকে নেমে চায়ের দোকানে যাওয়ার সময় রাস্তা পারাপার হতে গেলে চুয়াডাঙ্গার মাসুদ আলীর ছেলে আলামিন তার সুজুকি জিক্স-আর অনটেস্ট মোটরসাইকেল নিয়ে দর্শনার দিকে যাওয়ার সময় ফজলুর রহমানকে ধাক্কা দেয়। এতে সে পিচের রাস্তার উপর ছিটকে পড়ে মারাত্মক আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ফজলুর রহমানকে তাকে মৃত ঘোষণা করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)