হারদী ইউনিয়নের ওসমানপুর বাজারে কর্মি সমাবেশে আসাদুল হক বিশ্বাস

আপলোড তারিখঃ 2018-09-28 ইং
হারদী ইউনিয়নের ওসমানপুর বাজারে কর্মি সমাবেশে আসাদুল হক বিশ্বাস ছবির ক্যাপশন:
দারিদ্র্য বিমোচনে বিশ্বে বাংলাদেশ এক অনুকরণীয় নাম নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস হারদী ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও ওসমানপুর বাজারে কর্মি সমাবেশ করেছেন। গতকাল বৃহস্পতিবার তিনি এ গণসংযোগ ও কর্মি সমাবেশ করেন। কর্মি সমাবেশে আসাদুল হক বিশ্বাস বলেন, স্থিতিশীল সামাজিক নিরাপত্তা ও গতিশীল উন্নয়নের জন্য আওয়ামী লীগ সরকারের প্রয়োজনীয়তা চিরন্তন। বিগত বিএনপির সময়ে কৃষক সার ডিজেল নেয়ার জন্য গুলি খেয়েছে। কিন্তু বর্তমানে আওয়ামী লীগ সরকারের আমলে কৃষকদের মাঝে বিনা পয়সায় সার বিতরণ করা হচ্ছে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনন্য প্রচেষ্টায় গৃহহীনরা ঘর পাচ্ছে। বর্তমানে দারিদ্র্য বিমোচনে বিশ্বের সামনে বাংলাদেশ এক অনুকরণীয় নাম। এ সময় তিনি আগামী জাতীয় নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনার জন্য জনগণের প্রতি উদাত্ত আহবান জানান। সেই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনের এমপি পদে মনোনয়নের জন্য সবার নিকট দোয়া প্রার্থনা করেন। গণসংযোগকালে তার সাথে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহব্বায়ক কমিটির সদস্য আশরাফুজ্জামান নান্নু, হারদী ইউনিয়ন ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেন, হারদী ইউনিয়ন ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সি. সহ-সভাপতি আনারুল, হারদী ইউনিয়ন ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহাবুল ইসলাম, বারাদী ইউনিয়ন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আশরাফ মেম্বার, হারদী ইউনিয়ন ৬নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি এনামুল হক, হারদী ইউনিয়ন ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, হারদী ইউনিয়ন ৬নং ওয়ার্ড কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, হারদী ইউনিয়ন ৮নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক এনামুল হক, হারদী ইউনিয়ন ৬নং ওয়ার্ড কৃষক লীগের প্রচার সম্পাদক টিপু, হারদী ইউনিয়ন ৮নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি সেরেগুল, ভাংবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, ভাংবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আজাদ আলী, কুমারী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মেম্বার, খাদিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক নুহু মিয়া, ভাংবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সুজন আলী মোল্লা, আলুকদিয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শাহিন বিশ্বাস, সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন, সহ-সভাপতি গোলজার হোসেন, আলুকদিয়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি রিজিক, আলুকদিয়া ইউনিয়ন কৃষক লীগের সদস্য মুকুল আলী, আলুকদিয়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন লুলু, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা আজিজুল মিয়া, ডাবলু প্রমূখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)