দর্শনায় মাদকব্যবসায়ী ছোট ও মিঠু গ্রেফতার

আপলোড তারিখঃ 2018-09-27 ইং
দর্শনায় মাদকব্যবসায়ী ছোট ও মিঠু গ্রেফতার ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ছোট ও মিঠু নামের দুই মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে তাদেরকে দর্শনা হল্ট স্টেশন রেললাইন পাড়ার অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে গাঁজাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা দর্শনা হল্ট স্টেশনপাড়ার গাফ্ফারের স্ত্রী জাহিদা খাতুন ওরফে ছোট (৪০) ও হিজলগাড়ির মিঠুন ওরফে মিঠু (২৩)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মিজানুর রহমান মিজান এর নেতৃত্বে এএসআই লাবলু ও গোলাম রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে মাদক বিরোধী অভিযান চালান দর্শনা হল্ট স্টেশন রেললাইনপাড়ায়। এসময় মাদকব্যবসায়ী গাফ্ফারের বাড়িতে অভিযান চালিয়ে স্ত্রী জাহিদা খাতুন ওরফে ছোটকে ৩০ গ্রাম ও ওই বাড়ির ভাড়াটিয়া হোটেল ম্যাসিয়ার চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের হিজলগাড়ি এলাকার মেহের আলীর ছেলে গাঁজা ব্যবসায়ী মিঠুন ওরফে মিঠুকে ১০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পুলিশ মাদক আইনে মামলা দায়ের করে তাদেরকে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)