মেহেরপুরে সাজাপ্রাপ্ত আসামীর আদালতে আত্মসমর্পন

আপলোড তারিখঃ 2018-09-27 ইং
মেহেরপুরে সাজাপ্রাপ্ত আসামীর আদালতে আত্মসমর্পন ছবির ক্যাপশন:
মেহেরপুর প্রতিনিধি: হেরোইন রাখার দায়ে ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দি গ্রামের সেন্টু মিয়া আদালতে আত্মসমর্পন করেছে। গতকাল বুধবার দুপুরের দিকে সেন্টু মিয়া মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নুরুল ইসলামের আদালতে আত্মসমর্পন করলে তাকে কারাগারে পাঠানো নির্দেশ দেন বিচারক। সেন্টু মিয়া বামন্দি গ্রামের সবকুল হোসেনের ছেলে। গত ৮ জুলাই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা জিআর ২৭৪/১৫ মামলায় আদালত তাকে তিন বছরের সশ্রম কারাদন্ড, তিন হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের জেল দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)