দরবেশপুরের চাঞ্চল্যকর আসির আলী ও খায়রুল হত্যা মামলা

আপলোড তারিখঃ 2018-09-27 ইং
দরবেশপুরের চাঞ্চল্যকর আসির আলী ও খায়রুল হত্যা মামলা ছবির ক্যাপশন:
মেহেরপুরে ৪ জনের সশ্রম যাবজ্জীবন ও জরিমানা মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার দরবেশপুর গ্রামের চঞ্চল্যকর আসির আলী ও খায়রুল হত্যা মামলায় হামিদুল ইসলাম, সানোয়ার হোসেন, জনি ওরফে আবার ও চৈতন্য ওরফে রবিন নামের ৪ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ৫ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। বুধবার বিকালের দিকে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহা. গাজী রহমান এই আদেশ দেশ। সাজাপ্রাপ্ত হামিদুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার নতুন দরবেশপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে। দন্ডিত অপর আসামী সনোয়র হোসেন. জনি ও চৈতন্য পলাতক রয়েছে। পলাতকদের আটকের দিন থেকে সাজা শুরু হবে। মামলার বিবরনে জানা গেছে ১৯৯৯ সালের ১৯ জানুয়ারী রাতে পূর্ববাংলা কমিউনিষ্ট পাটি সবুজ গ্রুপের ১৫-২০ জনের দল সদর উপজেলার নতুন দরবেশপুর গ্রামে প্রবেশ করে আমির আলী, খায়রুল ইসলাম, টেংরা ও শিমুল নামের ৪ ব্যাক্তিকে ঘুমিয়ে থাকা অবস্থায় অপহরন করে নিয়ে যায়। পরে টেংরা ও শিমুল কৌশলে পালিয়ে আসে। পরে তার আমীর আলী এবং খায়রুলকে নির্মমভাবে হত্যা করে। পুলিশ পরদিন সকালে পার্শ্ববর্তী কুলপালার মাঠ থেকে নিহত আমীর ও খায়রুলের লাশ উদ্ধার করে। এঘটনায় আমীর আলীর ভাই শুকুর আলী বাদী হয়ে ১৫-২০ জনকে আসমী করে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ১৮, জি আর, বেস নং ১৮/৯৯। সেশন কেস নং ৬৩/২০০০। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা মামলার প্রাথমিক তদন্ত শেষ করে আদলতে চার্জশীট দাখিল করেন। মামলায় মোট ১৩ জন সাক্ষি তাদের সাক্ষ দেন। তাতে আসামী হামিদুল, সানোয়ার, চৈতন্য ও জনি দোষী প্রমানিত হওয়ায় আদালত ৪ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ৫ মাসের কারাদন্ড দেন। মামলার পলাতক আসামীরা আটকের দিন থেকে তাদের সাজা শুরু হবে। মামলায় রাষ্ট্রপক্ষে পি পি পল্লব ভট্রার্চায্য এবং আসামী পক্ষে ইব্রাহিম শাহিন ও রোকেয়া খাতুন কৌসুলী ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)