ছবির ক্যাপশন:
গাংনী অফিস: মেহেরপুর গাংনীর কাথুলী গ্রামে এক শিশু ধর্ষণের ঘটনায় জড়িত সুমনের (২২) ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। এদিকে ধর্ষনের ঘটনায় জড়িত সুমনকে পুলিশ ইতোমধ্যে গ্রেপ্তার করেছে। গাংনী থানা পুলিশের একটি টিম মঙ্গলবার বিকেলে কুষ্টিয়ার পোড়াদহ রেল স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গত রোববার সুমনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে শিশুটির বাবা বাদি হয়ে গাংনী থানায় একটি মামলা দায়ের করে। এদিকে সুমনের ফাঁসির দাবিতে গতকাল বুধবার সকালে গাংনী প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে এলাকাবাসী।
গাংনী থানা সূত্রে জানা গেছে, গত রোববার দুপুরে শিশুটি প্রতিবেশী সুমনের বাড়ির পাশে খেলতে যায়। এসময় সবার অগোচরে শিশুটিকে ধর্ষনের চেষ্টা করে সুমন। বিষয়টি পরিবারের লোকজন জেনে গেলে গত সোমবার শিশুটির বাবা বাদি হয়ে গাংনী থানায় একটি মামলা করেন। মামলা নং- ৩০ তাং- ২৪-০৯-১৮। ঘটনার পরপরই ধর্ষক সুমন পালিয়ে যায়। এদিকে, পুলিশ ধর্ষক সুমনকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন এলাকায় অভিযান চালায়। সুমন পোড়াদহ রেলস্টেশনে অবস্থান করছে মর্মে সংবাদের ভিত্তিতে এসআই আশরাফ ও সঙ্গীয় ফোর্স সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। বুধবার দুপুরে সুমনকে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
অপরদিকে, কাথুলীর সাধারণ গ্রামবাসীসহ এলাকার সর্বস্তরের মানুষ সুমনের ফাঁসির দাবিতে গাংনী প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন। ইউপি মেম্বর হারুনুর রশিদ, ইউপি সদস্যা ভাবিরন ও মহব্বতের নেতৃত্বে কয়েক হাজার লোক এ মানববন্ধনে অংশ নেন।
