কুতুবপুর ইউনিয়নের শম্ভুনগরে কর্মি সমাবেশে আসাদুল হক বিশ্বাস

আপলোড তারিখঃ 2018-09-27 ইং
কুতুবপুর ইউনিয়নের শম্ভুনগরে কর্মি সমাবেশে আসাদুল হক বিশ্বাস ছবির ক্যাপশন:
সকল অপশক্তির বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও শম্ভুনগরে কর্মি সমাবেশ করেছেন। গতকাল বুধবার তিনি এ গণসংযোগ ও কর্মি সমাবেশ করেন। কর্মি সমাবেশে আসাদুল হক বিশ্বাস বলেন- দেশরতœ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়েই এ দেশের উন্নয়ন সম্ভব। বিএনপি-জামায়াত যতই ষড়যন্ত্র করুক এদেশের উন্নয়নের ধারা রুখতে পারবে না। দেশের জনগন এখন উন্নয়ন চায় শান্তি চায় সকল অপশক্তির প্রতি আমাদের এক সাথে রুখে দাঁড়াতেই হবে এ আমাদের দেশের জন্য এ আমাদের নতুন প্রজন্মের জন্যে। আসুন এই সরকার তথা মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করে তুলতে আবারো নৌকা মার্কাকে জয়যুক্ত করি। সেই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনের এমপি পদে মনোনয়নের জন্য সবার নিকট দোয়া প্রার্থনা করেন। গণসংযোগকালে তার সাথে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, কুতুবপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি রেজাউল করিম, কুতুবপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি শাহাজান আলী লালু, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ফকির মোহাম্মদ, কুতুবপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড কৃষক লীগের সদস্য আক্তার, বঙ্গবন্ধু আদর্শ ক্লাবের সি. সহ-সভাপতি আরিফুজ্জামান, বঙ্গবন্ধু আদর্শ ক্লাবের সাংগঠনিক সম্পাদক কামরুল, পদ্মবিলা ৪নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি আব্দুস সালাম, বঙ্গবন্ধু আদর্শ ক্লাবের সহ-সভাপতি শাহাজান, খাদিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক নুহু মিয়া, আলুকদিয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শাহিন বিশ্বাস, আলুকদিয়া ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন, আলুকদিয়া ইউনিয়ন কৃষক লীগের সদস্য মুকুল আলী, আলুকদিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি খবিরুল ইসলাম, আলুকদিয়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি গোলজার হোসেন, আলুকদিয়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি রিজিক, সাধারণ সম্পাদক আজিবার, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন লুলু, আওয়ামী লীগ নেতা বদর মাষ্টার, খোদা বক্স, শামসুল, সজিবুর রহমান, যুবলীগ নেতা সবুজ, লিটন, শাহিন, রাশেদ, সুরুজ, কাজল, জাফর, ডালিম, শফি, কালু, আব্বাস, রবিউল প্রমূখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)