দামুড়হুদার সাবেক প্রশাসক মনজু’র গণসংযোগ ও পথসভায়

আপলোড তারিখঃ 2018-09-27 ইং
দামুড়হুদার সাবেক প্রশাসক মনজু’র গণসংযোগ ও পথসভায় ছবির ক্যাপশন:
দর্শনা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা অব্যাহত রেখেছেন জেলা পরিষদের সাবেক প্রশাসক দামুড়হুদা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা-২ আসনের আ.লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী প্রার্থী জননেতা মাহফুজুর রহমান মনজু। এরই ধারাবাহিকতাই গতকাল বুধবার বিকাল থেকে রাত পর্যন্ত দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কানাইডাঙ্গা গ্রাম, কার্পাসডাঙ্গা মুচি বটতলা, কুড়ুলগাছি সহ বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেন তিনি। এসময় তিনি বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। বর্তমান সরকার সাধারণ মানুষের কথাভাবে। এই দেশের উন্নয়নের কথাভাবে। আর এলাকার উন্নয়নের জন্য আমিও চাই এলাকার উন্নয়ন, মানুষের উন্নয়ন। বর্তমান প্রধান মন্ত্রী দেশের রতœ বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা চাই দেশের উন্নয়ন, মানুষের উন্নয়ন। তাই এবার কোন প্রকার অরাজনৈতিক, দুর্নীতিবাজ লোকেদের দলের মনোনয়ন দেবেন না তিনি। এটা আমার কথা নয়, এটা দলের কথা। কারন আমাদের সুযোগ্য নেত্রী চাই দেশের উন্নয়ন, এলাকার উন্নয়ন, কোন ব্যক্তির উন্নয়ন নয়। তাই এবার আপনাদের জনসাধারনের সাথে যাদের ভালো সম্পর্ক আছে সুখে দুঃখে যাদেরকে সর্বদা কাছে পেয়ে থাকেন যাদেরকে ভালো জানেন তাদেরকেই বেছে নিবেন। তাই আপনারা সত্য এবং সঠিক কথা তুলে ধরবেন। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই তিনি যোগ্য নেতৃত্বের অধিকারী তাই আজ তিনি বিভিন্ন ভাবে বিভিন্ন মাধ্যমে আপনাদের ইচ্ছাটা জানতে চাচ্ছে আপনারা সেটা প্রকাশ করুন এবং সঠিক নেতৃত্বের জন্য যোগ্য নেতাকে আপনারাই বাছাই করুন। আর দেশের ও মানুষের স্বার্থে সকলে এক হয়ে আসুন আবারও নৌকায় ভোট দিয়ে বর্তমান সরকারকে জয়যুক্ত করি। দেশের উন্নয়ন অব্যাহত রাখতে সহায়তা করুন। আরও বলেন, দেশের মহামান্য রাষ্ট্রপতি বলেছেন, এবার মনোনয়ন কোন দুর্নীতিবাজ নেতারা পাবেন না। যারা স্বজন প্রীতি করে, দখলবাজি করে এমনকি চাকরী দিয়ে টাকা নেন তাদেরকে মনোনয়ন দেওয়া ঠিক নয়। যদি সে আমার সন্তানও হয়। আর সাধারণ মানুষদেরও উচিৎ সঠিক যোগ্য নেতাকেই ভোট দেওয়া। এসময় উপস্থিত ছিলেন, নুর ইসলাম, সিরাজুল ইসলাম সিরাজ, আশরাফ আলী, শওকত আলী, দর্শনা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সেক্রেটারি আ. হামিদ, আহাম্মদ, নিজাম উদ্দীন, মন্টু মিয়া, রেজাউল ইসলাম, লাল্টু, সাজ্জাদ হোসেন, দলু, মাহবুবুর রহমান, মনিরুল বিশ্বাস, লিয়াকত আলি, হবি, আবু সিদ্দিক, আ. মান্নান, রবিউল বিশ্বাস, ফারুক হোসেন, আশরাফ, লাল্টু, ওমর ফারুখ, জাহাঙ্গীর আলম, সালাউদ্দীন, জহির উদ্দিন, তামাল, জাফর প্রমুখ। সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা শ্রমিকলীগের যুগ্ম আহ্বায়ক শওকত আলী, দর্শনা পৌর আ.লীগের কার্য্যনির্বাহী সদস্য হুমায়ুন কবির, আ. বারি, হাউলী ওয়ার্ড আ.লীগের সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন, যুবলীগ নেতা রবিউল ইসলাম, আরিফ, আশাদুল হক, ফলেহার, দর্শনা কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক বাকি বিল্লাহ, ছাত্রলীগ নেতা ওমর ফারুক, জাহাঙ্গীর, রানা সিকদার, মুন্না প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)