মনোহরপুর (জীবননগর) প্রতিনিধি: জীবননগরে মনোহরপুর ও সীমান্ত ইউনিয়নে প্রবীন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বয়স্কদের মাঝে ভাতা ও ছাতা প্রদান করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার সময় জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়ন পরিষদের হলরুমে ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে প্রবীন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বয়স্কদের মাঝে এ ভাতা ও ছাতা প্রদান করা হয়। এসময় মুক্তিযোদ্ধা সংসদের সাবেক উপজেলা ডেপুটি কমন্ডার বদরউদ্দীনের সভাপতিত্বে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন সুরোদ্দীন। বিশেষ অথিতি ছিলেন উপজেলা সমন্বয়ককারী কামরুজ্জামান যুদ্ধ, ইউপি সচিব লিয়াকত আলী, মনোহরপুর ইউপি সদস্য গোলাম রসুল, আহসান হাবিব চামেলী খাতুন, প্রবীন ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক শরীফ উদ্দীন, যুগ্ম-সম্পাদক মজিবুর রহমান, নির্বাহী সদস্য মহিউদ্দীন প্রমূখ। উল্লেখ্য, প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ৫৬জন প্রবীনকে বয়স্ক ভাতা ও ২০জনকে প্রবীণকে ছাতা প্রদান করা হয়। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন প্রোগ্রাম অফিসার ফরহাদ হোসেন টিটন।
সীমান্ত প্রতিনিধি জানিয়েছে, জীবননগর প্রবীন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বয়স্কদের মাঝে ভাতা ও ছাতা প্রদান করা হয়েছে।গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার সময় জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের শাখারিয়া প্রবীন কমিটির কার্যলয়ে ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে প্রবীন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ছাতা ও শারিরীক ভাবে অসুস্থা ব্যাক্তিদের বিশেষ সহয়তা প্রদান করা হয় ।সীমান্ত ইউনিয়ন প্রবীন কমিটির সাধারন সম্পাদক আজিজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিাত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যার হাজী হাফিজুর রহমান ,বিশেষ অতিথি হিসাবে উপস্থিাত ছিলেন জেলা পরিষদের সদস্য মোসাবুল হক লিটন, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মধু,আওয়ামীলীগ নেতা সেলিম হোসেন ,সীমান্ত ইউপি সদস্য ইমাদ হোসেন,ওয়েভ ফাউন্ডেশনের সমন্বয়কারী আশরাফুল ইসলাম প্রমুখ।
