মেহেরপুরে হেরোইন রাখার অপরাধে একজনের যাবজ্জীবন জেল

আপলোড তারিখঃ 2018-09-26 ইং
মেহেরপুরে হেরোইন রাখার অপরাধে একজনের যাবজ্জীবন জেল ছবির ক্যাপশন:
মেহেরপুর প্রতিনিধি: হেরোইন রাখার অপরাধ প্রমাণিত হওয়ায় মারজেল ম-ল নামের একজনের যাবজ্জীবন সশ্রম কারাদ-, ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৩ মাসের কারাদ- দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ গাজী রহমান এ রায় দেন। সাজাপ্রাপ্ত মারজেল ম-ল কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার খলিশাকু-ি পাউকপাড়া গ্রামের দবির ভ্যান ওয়ালার ছেলে। মামলার বিবরনে জানা গেছে, ২০১৫ সালের ১৬ মার্চ গাংনী র‌্যাব ক্যাম্পের ডিএডি কেরামত আলীর নেতৃত্বে র‌্যাবের একটি দল গোপন সূত্রে খবর পেয়ে গাংনীর সিন্দুর কৌটা গ্রামের মাঝামাঝি স্থানে অভিযান চালিয়ে মারজেল ম-লকে আটক করে এসময় তার নিকট থেকে ৪৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রয় আইন ১৯ (১) টেবিল ১ (খ) ধারায় গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা নং-২১। জি আর কেস নং ৭৭/১০, সেশন ২২২/১৫ পরে মামলার তদন্তকারী কর্মকর্তা গাংনী থানার এস আই বি এম মনজুর কাদের মামলার প্রাথমিক তদন্ত শেষ করে আদালতে চার্জশীট দালিল করেন। মামলায় মোট ৭ জন সাক্ষি তাদের সাক্ষ প্রদান করেন। এতে আসামী মারজেল ম-ল দোষী প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদ-, ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৩ মাস কারাদ- দেন। মামলার রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্রাচায্য এবং আসামী পক্ষে আসাদুল আযম খোকন কৌসুলী ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)